মেয়ের সাক্ষীতেই মায়ের ঘাতক বাবার ফাঁসি

সূত্রের খবর, প্রাণদণ্ডের সঙ্গে অপরাধীর জরিমানা করা হয়েছে ২০হাজার টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তখন মেয়ের বয়স ছিল পাঁচ। সব বুঝতে শেখেনি। ওই বয়সেই মেয়ে দেখেছিল তার মাকে কুপিয়ে খুন করেছিল বাবা। ওই ঘটনার পরে পেরিয়েছে দীর্ঘ ৪ বছর। এখন মেয়ের বয়স ১০ । তার সাক্ষীতেই প্রাণদণ্ড দেওয়া হল অপরাধীর।

সূত্রের খবর, প্রাণদণ্ডের সঙ্গে অপরাধীর জরিমানা করা হয়েছে ২০হাজার টাকা। বুধবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্র্যাইবুনালের বিচারক মোহম্মদ শাহাদৎ হোসেন প্রামাণিক রায় দেন, অপরাধী মনির আলি মৃত্যুদণ্ডে দণ্ডিত। এই প্রসঙ্গে আদালতের পাবলিক প্রসিকিউটর সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল বলেন, এই মামলায় সাক্ষী ছিলেন ১২ জন। তাঁদের মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল। এঁর মধ্যে প্রত্যক্ষদর্শী ছিল অপরাধীর কন্যা। সে সেই ঘটনা ৫ বছরে দেখেছিল। তার বয়ান নেওয়া হয়েছিল ৯ বছর বয়সে। অবশেষে অপরাধীর মৃত্যুদণ্ড হয়েছে।  

আদালত (COURT) সূত্রে খবর, ২০১৭ সালের ৫ জুন যোহরের নামাজ পড়ছিলেন সাহানা আক্তার। সেই সময় মনির আলি তার স্ত্রী সাহানাকে কুপিয়ে খুন করে। ২০২২ সালে মেয়ে ফাইজারের সাক্ষ্য নিয়েছিল পুলিশ। তারপরে আদালতে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিল অপরাধী। 

পরিবার সূত্রে খবর, ঘরজামাই থাকত অপরাধী। তারপরেও যৌতুকের জন্য চাপ দিত। এই যৌতুকের জন্যই খুন করা হয়েছে। জানা গিয়েছে, মৃতার ভাই পারভেজ আলি বাদী মামলা দায়ের করেছিলেন। মামলা শুরু হয়েছিল গত বছরের ২৫ মে। সেই মামলারই রায় দেওয়া হল আজ।       

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের