দিল্লি জুজু দেখিয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে মুসলিম বিপ্লবের ডাক দিলেন পাকিস্তানি এজেন্ট নাহিদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় নির্বাচন ঘিরে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামানের সঙ্ঘাতের পিছনে দিল্লির হাত রয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম। মোদি সরকারের ষড়যন্ত্র ভেস্তে দিতে সেনাপ্রধানের বিরুদ্ধে মুসলিম বিপ্লবেরও ডাক দিয়েছেন তিনি। কট্টর মৌলবাদী মুসলিম সংগঠনের পাশাপাশি সেনাবাহিনীতে থাকা পাকিস্তানপ্রেমী কর্মী-আধিকারিকদেরও সেনাপ্রধানের বিরুদ্ধে পথে নামার আর্জি জানিয়েছেন।

মুহাম্মদ ইউনূসের ইস্তফায় বাংলাদেশে নতুন করে গড়ে তোলা জঙ্গি ডেরা বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা করে পরিস্থিতি সামাল দিতে গতকাল শুক্রবারই (২৩ মে) সক্রিয় হয়ে উঠেছিল ঢাকায় অবস্থিত পাক দূতাবাসে কর্মরত আইএসআই এজেন্ট মুহাম্মদ আসিফ এবং কামরান ধাঙ্গাল। লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের মতো ভারত বিদ্বেষী জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশে যে নতুন প্রশিক্ষণ শিবির খুলেছে তা টিকিয়ে রাখতে কট্টর মুসলিম মৌলবাদী দলগুলির পাশাপাশি মুক্তিযুদ্ধ বিরোধী ও পাকিস্তানপ্রেমী জাতীয় নাগরিক পার্টির  শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠকে বসেছিলেন।

ওই বৈঠকের পরেই রাতে ফেসবুকে আইএসআইয়ের আধিকারিকদের তৈরি করে দেওয়া এক পোস্ট আপলোড করেছেন পাকিস্তানি এজেন্ট তথা জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে।’ দেশের বর্তমান পরিস্থিতির জন্য দিল্লির হাত রয়েছে বলে অভিযোগ করে তিনি আরও লিখেছেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার। গণতান্ত্রিক রুপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে। ’ সেনাপ্রধান ওয়াকার-উজ জামানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুসলিমদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়ে এনসিপির আহ্বায়ক লিখেছছেন, ‘‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র-জনতাকে সার্বভৌমত্ব, সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে।’

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?