‘শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না দিল্লি’, ফের মোদি সরকারকে নিশানা ইউনূসের বিদেশ উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ে গণহত্যায় মৃত্যুদণ্ডের সাজা পাওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দিল্লি ইতিবাচক সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) রংপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ফাঁসির সাজা পাওয়া শেখ হাসিনাকে ফেরাতে খুব একটা ইচ্ছুক নয় ভারত সরকার। তাদের গয়ংগচ্ছ মনোভাবেই স্পষ্ট। একন বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে, আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’

গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময়ে গণহত্যা চালানোর অপরাধে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির সাজা শুনিয়েছিল জামায়াতে ইসলামীর সদস্যদের নিয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও ওই রায় নিয়ে ঘরে ও বাইরে প্রশ্নের মুখে পড়েছে মোল্লা ইউনূস সরকার। হাসিনার বিচার নিয়ে প্রশ্ন তুলেছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল-সহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। ফাঁসির রায় কার্যকর করার জন্য হাসিনা ও কামালকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে গত শুক্রবার দিল্লির সরকারকে চিঠি দেয় তদারকি সরকারের বিদেশ মন্ত্রক। তার পরে ছয় দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনও জবাব দেয়নি দিল্লির বিদেশ মন্ত্রক। যদিও কূটনীতিবিদরা জানিয়ে দিয়েছিলেন, ‘বিচার নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে এবং বঙ্গবন্ধু কন্যার প্রাণ নিয়ে সংশয় রয়েছে, তাই শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত সরকার।’

গত ২৬ নভেম্বর সাংবাদিক সম্মেলনে তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা বলেছিলেন, ‘দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভারতের বিদেশ মন্ত্রকে চিঠি পাঠানো হয়েছিল। তার কোনও উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।’ ওই দিনই সন্ধেয় দিল্লিতে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছিলেন, ‘শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছি। বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে এই বিষয়ে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ বিদেশ মন্ত্রক। এক বছর হতে চললেও সেই চিঠির কোনও জবাব আসেনি।

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ