চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিন দিনের মধ্যে সমস্ত অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঙ্যাঙের ছাতার মতো দেশের বিভিন্ন প্রান্তে গজিয়ে উঠেছে ভুয়ো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। আর সেই ক্লিনিক ও সেন্টারে গিয়ে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এবার ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটল স্বাস্থ্য অধিদফতর। আগামী ৭২ ঘন্টার মধ্যে সমস্ত অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে বন্ধ না করা হলে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সূত্রের খবর, বুধবারই দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ আধিকারিকরা। ওই বৈঠকেই অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এদিন স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশের সমস্ত অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে হবে।  না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত প্রতিষ্ঠান নিবন্ধীকরণ করানোর পরেও লাইসেন্স নবায়ন করাননি, তাদের অবিলম্বে নবায়ন করাতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নবায়ন না করালে সেই সমস্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

তাছাড়া কোনও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ যদি অস্ত্রোপচারের সময়ে অ্যানাস্থেশিয়া দেওয়া এবং শল্য চিকি‍ৎসককে সহযোগিতার কাজে নিবন্ধিত চিকি‍ৎসক ছাড়া অন্য কাউকে ব্যবহার করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল ও জড়িতদের বিরুদ্ধে লাইসেন্স বাতিল করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ