বেনজির রায়, বিড়াল হত্যার দায়ে ৬ মাস জেল, ১০ হাজার জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকার মোহাম্মদপুর এলাকায় এক ব্যক্তির পোষা বিড়ালকে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রতিবেশী আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই রায় ঘোষণা করেন।

অভিযোগকারীর আইনজীবী জাকির হোসেন জানান, আদালত আসামিকে ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করেছে। নির্ধারিত জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে আরও এক মাস কারাদণ্ড থাকতে হবে। মামলার বাদী মনসুর এবং অভিযুক্ত শিবলু দু’জনেই মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ার নামের একটি আবাসিক ভবনের বাসিন্দা। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেফতারির পরোয়ানাও জারি করেছে বলে জানিয়েছেন আইনজীবী জাকির হোসেন। 

আরও পড়ুন: আমেরিকা-ইজরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা

এর আগে আদালত ৩ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন হিসেবে ১৭ফেব্রুয়ারি নির্ধারণ করেছিল। কিন্তু পরে তা পিছিয়ে দিয়ে বুধবার নতুন করে রায়ের দিন ধার্য করা হয়। সূত্রের খবর, গত বছরের ৫ ফেব্রুয়ারি ‘পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’-এর পক্ষ থেকে নাফিসা নওরীন চৌধুরী আদালতে বিড়াল হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। আদালত অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেয়। তদন্ত শেষে পুলিশের দেওয়া তথ্যে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরবর্তীতে গত বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ২ ডিসেম্বর,  সেখানে মোট চারজন সাক্ষীর সাক্ষ্য নেয় আদালত। আত্মপক্ষ সমর্থন ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত বুধবার শাস্তির রায় ঘোষণা করে। মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় বসবাসকারী মনসুরের পোষা বিড়ালটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, অভিযুক্ত আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো এলোপাতাড়ি লাথি মারছেন। ফুটেজে আরও দেখা যায়, লাথির আঘাতে বিড়ালটি নিস্তেজ হয়ে পড়ে থাকলেও অভিযুক্ত পা দিয়ে চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন। এই নির্মম ঘটনার পরই বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়।

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে