‘পুশব্যাক’ হওয়া অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে ভারতে ফেরানোর নির্দেশ বাংলাদেশের

দিন কয়েক আগেই কেন্দ্রের এই 'পুশব্যাক' সিদ্ধান্তকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে তাঁকে দেশে ফেরাতে হবে বলেও নির্দেশ দেয় হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় কথা বলায় স্বামী ও সন্তান-সহ বীরভূমের সোনালি খাতুনকে বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যিনি এই মূহুর্তে ৯ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু দিন কয়েক আগেই কেন্দ্রের এই ‘পুশব্যাক’ সিদ্ধান্তকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে তাঁকে দেশে ফেরাতে হবে বলেও নির্দেশ দেয় হাইকোর্ট। যদিও এই নির্দেশ আপাতত মুলতুবি রাখার জন্যে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই আবেদনও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্যে ভারতীয় হাইকমিশনকে নির্দেশ দিল বাংলাদেশ হাই কোর্ট।

গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশের একটি প্রতিলিপি প্রকাশ্যে এসেছে। তবে বিদেশ মন্ত্রক এখনও এ বিষয়ে কিছু জানায়নি। তবে সোনালি বিবি-সহ বাংলাদেশ ‘পুশব্যাক’ করা ছ’জনের জামিন এখনও মঞ্জুর হয়নি। আগামী ২৩ অক্টোবর নিম্ন আদালতে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সূত্রের খবর, গত ২৯ সেপ্টেম্বর অনুপ্রবেশ কারী হিসেবে ধৃত সোনালি ও সুইটি বিবি-সহ ছয় জনের জামিনের শেষ শুনানি হয়েছে চাঁপাইনবাব গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (CGM) আদালতে। এরপরে পুজোর ছুটি পড়ে যাওয়ায় মামলা সেখানেই স্থগিত হয়ে যায়। যদিও সোনালি দের সাহায্যের জন্যে এই মূহুর্তে বাংলাদেশে রয়েছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ার ম্যান তথা রাজ্যের তৃণমূল সাংসদ আমিরুল ইসলামের প্রতিনিধি মফিজুল শেখ।

উল্লেখ্য, দিল্লিতে কাগজকুড়ুনি এবং বাড়ি বাড়ি গৃহকর্মীর কাজ করতেন সোনালি খাতুন। অভিযোগ, গত জুনে দিল্লিতে দিল্লিতে থাকা অবস্থাতেই সোনালি ও সুইটি বিবি-সহ ছ’জনকে অসম সীমান্ত দিয়ে পুশব্যাক করেছিল BSF। এরপর তাদের চাঁপাইনবাবগঞ্জের জেলা সংশোধনাগারে রাখা হয়। এরপর সোনালি, সুইটিদের দেশে ফেরানোর জন্যে তাদের পরিজনরা কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে, সোনালি বিবি-সহ ছজনকে আগামী ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরাতে হবে। পাশাপাশি বিচারপতি বেঞ্চ এও বলে যে, তাদের বিরুদ্ধে কেন্দ্রের ‘পুশব্যাক’ সিদ্ধান্ত ভুল ছিল। ইতিমধ্যেই সোনালি সুইটিদের জামিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশের আদালতে। তবে তাঁদের নথিতে কিছু জটিলতা রয়েছে। তবে বাংলাদেশের আদালতে সোনালিদের জামিন হয়ে গেলে তাঁরা কোথায় থাকবেন, তা নিয়ে সংশয় ছিল। এমন পরিস্থিতিতে সোনালিদের স্বস্তি দিল ঢাকা বাংলাদেশ হাই কোর্টের এই নির্দেশ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে