ঢাকা মেট্রোয় তিন ফুট পর্যন্ত উচ্চতার শিশুদের ভাড়া লাগবে না

বুধবার সকাল এগারোটায় মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাত পোহালেই নয়া ইতিহাসের সাক্ষী থাকবে দেশ। আগামিকাল বুধবার সকাল এগারোটায় ঢাকা মেট্রো রেলের চাকা গড়াবে। প্রথম যাত্রী হিসেবে মেট্রো চলাচলের সূচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর উদ্বোধনের ২৪ ঘন্টা আগে মেট্রোয় শিশুদের ভাড়া নিয়ে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে এল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট করপোরেশন লিমিটেড (ডিএমটিসিএল)। আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সংস্থার মহাপরিচালক এ এম এন ছিদ্দিক জানিয়েছেন, ‘তিন ফুট পর্যন্ত উচ্চতার শিশুদের মেট্রোয় চড়ার জন্য ভাড়া গুনতে হবে না। তবে অভিভাবকদের সঙ্গে তাদের ভ্রমণ করতে হবে। আলাদা ভ্রমণ করলে ভাড়া গুনতে হবে।’

ডিএমটিসিএল মহাপরিচালক জানান, বুধবার উদ্বোধন হলেও বৃহস্পতিবার থেকে যাত্রী পরিষেবা শুরু হবে। আপাতত সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত চালানো হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে ট্রেন। মাঝের কোনও স্টেশনে ট্রেন থামবে না। অর্থা‍ৎ নন স্টপ পরিষেবা চালানো হবে। প্রতি ১০ মিনিট অন্তর মিলবে ট্রেন। অর্থা‍ৎ দিনে ২৪টি ট্রেন চলবে। প্রতিটি ট্রেন সর্বাধিক ২০০ যাত্রীকে চড়ার সুযোগ দেওয়া হবে।

শুরুতে পাতাল যাত্রায় অনভ্যস্ত যাত্রীরা যাতে তাড়াহুড়ো করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন না হন, তার জন্য স্টেশনে যাত্রীদের ওঠানামার জন্য ১০ মিনিট করে ট্রেন দাঁড় করানো হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর। যাত্রীরা অভ্যস্ত হলে পরে পরিষেবা বাড়ানো হবে। শিশুদের ভাড়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও শিক্ষার্থীদের কোনও ছাড় দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  মেট্রোরেলে যাতায়াতে যাত্রীদের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। একটি এমআরটি পাস আর অন্যটি সিঙ্গল জার্নি টিকিট।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই