সর্বনাশ! ঢাকায় ড্রেনের জল ও কাদায় মিলেছে করোনার জীবাণু

সোমবার রাজধানীর ওয়াসা ভবনে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর বিভিন্ন নিকাশি নালা ও কর্দমাক্ত স্থানে প্রাণঘাতী করোনাভাইরাসের (Coronavirus) জীবাণুর অস্তিত্ব মিলেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) ও ঢাকা ওয়াসার (WASA) যৌথ গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর ওয়াসা ভবনে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গত আড়াই বছর ধরে বিশ্বে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। চিনের (China) উহানে (Wuan) প্রথম মারণ ভাইরাস শনাক্ত হয়েছিল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দেশগুলির পক্ষ থেকে বেজিংকে কাঠগড়ায় তোলা হয়। যদিও ফরাসি দেশের দুই গবেষক দাবি জানিয়েছিলেন, চিনের আগেই ফ্রান্সে পানীয় জলে করোনাভাইরাসের নমুনা শনাক্ত হয়েছিল। আর ওই দাবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল।

এদিন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) ও ঢাকা ওয়াসার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ২০২০ সালের অগস্ট থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ছয় মাস জুড়ে ‘সার্ভে অব স্যুয়েজ অ্যান্ড আদার কন্টামিনেটেড সারফেস ওয়াটার অ্যান্ড ট্রিটেড ওয়াটার সোর্সেস ফর দ্য প্রেজেন্স অব সার্স কোভ-২ ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা সিটি’ শীর্ষক গবেষণা চালানো হয়। গবেষণার নেতৃত্বে ছিলেন, আইসিডিডিআর, বি’র সিনিয়র বিজ্ঞানী সিরাজুল ইসলাম (Sirajul Islam)। গবেষণায় ঢাকা ওয়াসার পাগলা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, নারিন্দা, বাসাবো পয়োপাম্পিং স্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) দুটি পুকুর, মিরপুর মাজার পুকুর এবং বুড়িগঙ্গা (Buriganga River) ও তুরাগ নদীর (Turag River) জল নমুনা (Sample) হিসেবে সংগ্রহ করা হয়। ঢাকা ওয়াসার সরবরাহকৃত পানীয় জলে করোনাভাইরাসের নমুনা না মিললেও নিকাশি নালা ও বিভিন্ন কর্দমাক্ত স্থান থেকে সংগ্রহ করা নমুনায় করোনাভাইরাসের নমুনা মিলেছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়