ফের কাঁপল বাংলাদেশের মাটি, কম্পাঙ্ক ৪.১

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে ফের অনুভূত ভূমিকম্প। বৃহস্পতিবার সাতসকালে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার কাছেই অবস্থিত নরসিংদী জেলা। রিকটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। তবে এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

সূত্রের খবর, ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়েছিল। বিগত কয়েকদিনে বেশ কয়েকবার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। তার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। নভেম্বর মাসে ২১ ও ২৭ তারিখ কেঁপে উঠেছে বাংলাদেশের মাটি। বার বার এই কম্পনের কারণে ভয়ে রয়েছেন ওপার বাংলার বাসিন্দারা। নরসিংদী বাংলাদেশের পূর্ব মধ্যাঞ্চলে অবস্থিত। চলতি সপ্তাহের মঙ্গলবার ভোরেও চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, গবেষণার মাধ্যমে ভূমিকম্পের গতি-প্রকৃতি জানতে হবে। দেশের ভূতাত্ত্বিক গঠন, টেকটোনিক প্লেটের বিস্তৃতি, প্রকৃতি, জানা-অজানা ফল্টগুলোর অবস্থান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। ভূমিকম্প নিয়ে মানুষের মধ্যে যাতে আতঙ্ক তৈরি না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। একসপ্তাহের মধ্যে দুবার কেঁপে উঠেছে বাংলাদেশের মাটি।

বিএমডি-র আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, মঙ্গলবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল আগারগাঁওয়ের বিএমডি সিসমিক সেন্টার থেকে ৪৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মায়ানমারের মিংগিনে। স্থানীয়দের মতে, কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। চট্টগ্রামের অনেক বাসিন্দা কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন, যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর ফের একই ঘটনা ঘটল। ২১ নভেম্বরের ভূমিকম্প বাংলাদেশের বেশিরভাগ অংশকে কাঁপিয়ে দিয়েছিল এবং সাম্প্রতিক দশকগুলির মধ্যে এটি সবচেয়ে মারাত্মক ভূমিকম্পগুলির মধ্যে একটি ছিল। ভয়াবহতা এতটাই ছিল যে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছিল। পরে বেশ কয়েকটি ছোট ছোট ভূমিকম্প দেশব্যাপী উদ্বেগ বৃদ্ধি করেছে।

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের