বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সমাজমাধ্যমে মাদক ব্যবসার বিরুদ্ধে সরব ছিলেন তিনি। সমাজমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করে সমাজসচেতনতার কাজ করছিলেন। আর সেই কাজের চরম মূল্য চোকাতে হল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে। গতকাল মঙ্গলবার (২ জুন) বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রকাশ্য রাস্তায় ফেলে তাঁকে পিটিয়ে খুন করেছে মাদক ব্যবসায়ীরা। ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনায় জড়িতদের কারও টিঁকি ছুঁতে পারেনি পুলিশ।

বুধবার (৩ জুন) কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানিয়েছেন, ‘শিমরাইল গ্রামের বাসিন্দা দ্বীন ইসলাম ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ খুলে সমাজমাধ্যমে মাদক ব্যবসা ও অপরাধমূলক কাজকর্মের পর্দাফাঁস করেছিলেন। আর ওই কাজ করতে গিয়ে তিনি স্থানীয় দুষ্কৃতী তথা কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল আউয়ালের কুনজরে পড়েন। অনেক দিন ধরেই ওই পেজ বন্ধের জন্য দ্বীনকে হুমকি দিয়ে আসছিলেন আউয়াল ও তার অনুগামীরা। তবে তাতে কর্ণপাত করেননি তিনি। গতকাল মঙ্গলবার (২ জুন) দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল দ্বীন ইসলামকে তাঁর বাড়ি থেকে বলপ্রয়োগ করে তুলে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় বুড়ি নদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রাখে। পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাঙ্গরা থানার পুলিশ তাকে উদ্ধার করে কসবা থানার পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের সহায়তায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কসবা থানার ওসি জানিয়েছেন, ‘দ্বীন ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’ ঘটনার পরে ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স