বাংলাদেশ :৫০ হাজার বেশি ধান দিয়ে গড়া হল দু্র্গা প্রতিমা

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর কয়েক মূহুর্ত এরপরই মর্ত্যে বাপের বাড়ি আসছে উমা। দুর্গা পুজোর সময় প্রত্যেক বছর নানান রংয়ের থিমে ও সাবেকিয়ানায় সেজে ওঠে মা দুর্গা। তেমনই বাংলাদেশের নাটোরের একজন প্রতিমাশিল্পী সোনালি রঙের ধান দিয়ে দুর্গাপ্রতিমার অবয়ব একেঁছেন।তাঁর এই অভিনব উদ্যোগে ইতিমধ্যে সাড়া ফেলেছে গোটা বাংলাদেশে। এবার ধান দিয়ে সাজানো মায়ের পুজা হবে নাটোর শহরের লালবাজার কদমতলার রবি সূতম সংঘের মণ্ডপে। ইতিমধ্যেই ভক্তদের সমাগমে ভরে উঠেছে এই পুজো মন্ডপ।

এই প্রতিমাটি তৈরি করেছেন লালবাজারের প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পালের নেতৃত্বে চার সদস্যের শিল্পী দল।প্রতিমাটিতে দেখা যাচ্ছে ধান দিয়ে সাজানো,সুক্ষ্ম কারুকার্যে তৈরি করা হয়েছে। সোনালী ধান দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গতিনাশিনীকে।

এই নিয়ে প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পাল জানান, বংশপরম্পরায় তাঁরা প্রতিমা তৈরির কাজ করেন। প্রতিবছরই আয়োজকেরা প্রতিমায় নতুনত্ব চান।নতুন কিছু করার অনুরোধ করেন। এবার রবি সূতম সংঘ তাঁদের মণ্ডপের জন্য সোনালি ধান দিয়ে মোড়ানো প্রতিমা তৈরির আবদার করেন। কাজটা খুব সহজ নয় জেনেও তবুও আত্মবিশ্বাসের সঙ্গে তিনি কাজটি শুরু করেন। 

পাশাপাশি তিনি আরও বলেন, ধান বসানো শেষ হওয়ার পর দেখে মনে হচ্ছে, প্রতিমাটি সোনায় মোড়ানো হয়েছে। একটি একটি করে ধান বসানোর কাজটা খুবই চ্যালেঞ্জের। কারণ, এভাবে ৫০ হাজারেরও বেশি ধান বসাতে হয়েছে। এরপর রংতুলির আঁচড়ে চোখ-মুখসহ পুরো প্রতিমার আদিরূপ ফুটিয়ে তোলা হয়েছে। তিনি আশা করেন, এমন শৈল্পিক কারুকার্যে মুগ্ধ হবেন ভক্ত ও দর্শনার্থীরা।

এই নিয়ে, রবি সূতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় জানান, ‘আমরা প্রতিবছরই দুর্গা প্রতিমার অবয়বে নতুনত্ব আনার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় এবার আমরা ধান দিয়ে প্রতিমা তৈরির পরিকল্পনা করি। কিন্তু থরে থরে ধান সাজিয়ে প্রতিমার অবয়ব ফুটিয়ে তোলার কাজটা খুব সহজ ছিল না। আমরা বিশিষ্ট প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পালের শরণাপন্ন হই।’ 

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা