ইউনূস জমানায় বাংলাদেশের বিচার বিভাগ থেকে পুলিশে ইসলামি জঙ্গিদের রমরমা, রইল পরিসংখ্যান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘আমরা সবাই তালিবান, বাংলাদেশ হবে আফগানিস্তান।’ আপাতত এমন শ্লোগানেই বুঁদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনারবাংলা’। গত বছরের ৮ অগস্ট তদারকি সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েই পাকিস্তানের ভৃত্য মোল্লা ইউনূস বাংলাদেশকে তালিবানি রাষ্ট্রতে পরিণত করার খেলায় মেতে উঠেছেন। বিচারকের পদ থেকে জেল সুপারের পদে বেছে বেছে বসানো হয়েছে ইসলামি জঙ্গিদের। মূলত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নই যাদের প্রধান লক্ষ্য। আর ওই জামায়েতিদের দৌলতেও গত ১৭ মাস ধরে ফের বাংলাদেশে নখদাঁত বের করে হিংস্র জানোয়ারের মতো অবাধ বিচরণ করছেন ইসলামি জঙ্গিরা। হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। প্রকাশ্যে ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে চলেছে।

প্রবাসী সাংবাদিক তথা মানবাধিকার কর্মী সুশান্ত দাশগুপ্ত নিজের ফেসবুকে এক পোস্টে ইউনূস জমানায় কট্টর ইসলামিপন্থীদের রমরমা নিয়ে পরিসংখ্যান সম্বলিত এক পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে ৬৮ জন জেল সুপার আছেন। তার মধ্যে ৪৯ জন সরাসরি জামায়াতে ইসলামের রিক্রুট। মানে জেলখানার গেটে ঢোকার সময় কয়েদির আগে আদর্শ ঢুকে পড়ে, তারপর তালা। ৪৯৫ জন উপজেলা নির্বাহী আধিকারিক (ইউএনও) আছেন। ৩২২ জন সরাসরি জামায়াতের লোক। উপজেলা অফিসে ঢুকলে এখন ফাইলের চেয়ে দোয়া বেশি পাওয়া যায়। নথির ভাষা বদলে গিয়েছে—“প্রস্তাব অনুমোদিত, ইনশাআল্লাহ।” ৬৪ জেলার পুলিশ সুপারের ৪৭ জন সরাসরি জামায়াতের রিক্রুট। থানায় জিডি করতে গেলে প্রশ্ন আসে— “ভাই, আগে পরিচয় দেন। আপনি কোন লাইনের?” ৬৪ জন জেলা প্রশাসক। ৪১ জন সরাসরি জামায়াতের রিক্রুট। জেলা প্রশাসনের সভায় এখন চা-বিস্কুটের আগে আদর্শ পরিবেশন হয়। উন্নয়ন পরিকল্পনা নয়, কে গোলাম আজমের আদর্শের লোক — সেটাই মুখ্য। দেশে ৬৩৯ জন ওসি। ৪১৮ জন সরাসরি জামায়াতের রিক্রুট।আইনশৃঙ্খলা এখন এতটাই শৃঙ্খলাবদ্ধ যে অপরাধীও বিভ্রান্ত— কাকে সালাম দেবে, বুঝে উঠতে পারে না। আর সবশেষে, ২৫০ জন জেলা জজ। ১৭৮ জন সরাসরি জামায়াতের রিক্রুট। আদালতে এখন রায় দেওয়ার আগে মামলার ফাইল নয়, ইতিহাস দেখা হয়— ‘৭১ কোন পক্ষে ছিলেন?’ সব মিলিয়ে দেশটা জামায়াতে ইসলামের প্রশাসনিক হোস্টেল। পদ আছে, চেয়ার আছে, টেবিল আছে—কেবল প্রশ্ন একটাই: রাষ্ট্র আছে তো?

যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি জনপ্রশাসন মন্ত্রকের সচিব কিংবা কোনও আধিকারিক। অভিযোগ উঠেছে, জামায়াতের আদর্শে যাঁরা বিশ্বাসী নয়, তাঁদের কোটো কোটি টাকা ঘুষ দিয়ে পোস্টিং পেতে হচ্ছে। ঘুষের টাকা জোগাড়ে অনেকে ব্যাঙ্ক থেকে ঋণ নিচ্ছেন।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের