বাংলাদেশে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে সপুত্র আটক বৃদ্ধ হিন্দু, ফাঁসিতে লটকানোর হুমকি ওসির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের ইন্ধনে বাংলাদেশে লাগাতার চলছে হিন্দু নির্যাতন। এবার ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হিন্দু বাপ-বেটাকে বেধড়ক মারধর করার পরে পুলিশের হাতে তুলে দিয়েছে মুসলিম মৌলবাদীরা। শুধু তাই নয়, ওই হিন্দু বাপ-বেটাকে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার ছেড়েছেন স্থানীয় থানার ওসি। আর গোটা মামলায় মুসলিম মৌলবাদী ও ওসির পাশে দাঁড়িয়ে পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে দাঁড়িয়ে মহম্মদ নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য যারা করবেন তাদের কাউকে রেয়াত করা হবে না। ধৃতদের বাঁচিয়ে রাখা হয়েছে, এটাই যথেষ্ট। ঘটনাস্থলেই পিটিয়ে মারা উচিত ছিল।’ পুলিশ সুপারের ওই বক্তব্যে হতবাক হয়ে গিয়েছেন মানবাধিকার কর্মীরাও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালমনিরহাট শহরের হানিফ পাগলার মোড়ে একটি সেলুন রয়েছে পরেশ চন্দ্র শীলের। ওই সেলুনে গত ২২ জুন নাজমুল হোসেন নামে এক মাদ্রাসা ছাত্র চুল-দাঁড়ি কাটাতে আসে। চুল-দাঁড়ি কাটানোর মজুরি নিয়ে পরেশের সঙ্গে নাজমুলের কথা কাটাকাটি হয়। পয়সা না দিয়ে নাজমুল চলে যাওয়ার সময় হুমকি দেয়, বাবার বয়সী পরেশকে হুমকি দেয়, ‘তোকে মজা দেখাচ্ছি।’ এর খানিক বাদেই ধর্ম অবমাননার অভিযোগ তুলে পরেশের দোকানে চড়াও হয় স্থানীয় ‘গোলাসা বাজার জামে মসজিদের ইমাম আবদুল আজিজ ও মুসলিম জঙ্গিরা। দোকান থেকে পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীলকে টেনে হিঁচড়ে বের করে ব্যাপক মারধর করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, ‘উত্তেজিত মুসুল্লিদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছেন ৬৯ বছর বয়সী পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল। বৃদ্ধ বাবাকে মারধর না করার জন্য ইমাম ও মুসুল্লিদের হাতে পায়ে ধড়ছেন বিষ্ণু। কিন্তু এই আর্তিতে কর্ণপাত করেনি ধর্মান্ধ তালিবানিরা। মারধর করার পরে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয় পিতা-পুত্রকে। সেখানে লালমনিরহাট থানার ওসি নুরনবী উত্তেজিত জনতার সামনে ভাষণ দিতে গিয়ে বলেন, ‘ওসি হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার। কিন্তু যে ঘটনা ঘটেছে, তাতে আমারও কলিজায় আগুন লেগেছে। আপনাদের মতো চোখে পানি (জল) আমারও এসেছে। কীভাবে মালাউনরা (হিন্দুরা) মুসলিম রাষ্ট্র বাংলাদেশে বাস করে এত বড় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে? আমি আপনাদের কথা দিলাম, আমি তাদের যখন অ্যারেস্ট করেছি, বাংলাদেশে এমন মামলা তাদের দেবো, নিশ্চিত তাদের যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়…।’

ওসির এমন হুঙ্কার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। মানবাধিকার কর্মী নূর খানের কথায়, ‘থানার ওসি হয়তো হিযুবুত তাহরীর কিংবা অন্য কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। না হলে এমন বক্তব্য দিতে পারতেন না। উত্তেজিত জনতাকে না থামিয়ে তিনি বরং মবকে উসকে দিয়েছেন। আইনের বাইরে গিয়ে কথা বলেছেন। আর তার কথার পর যে মামলা হয়েছে তার গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকাই স্বাভাবিক।’

ধৃত পরেশ চন্দ্র শীলের বউমা দীপ্তি রানি শীল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মিথ্যা অভিযোগে আমার বৃদ্ধ শ্বশুর ও স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরেই আতঙ্কে রয়েছে আমরা। গত পাঁচদিন পেরিয়ে গেলেও টাকার অভাবে জামিনের আবেদন জানানোর জন্য কোনও আইনজীবীকে জোআড় করতে পারিনি।’

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল