এরশাদের পার্টিকে ভোটে লড়তে দেওয়া যাবে না, নতুন আবদার ইসলামি জঙ্গিদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী মাসেই রয়েছে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট নিয়ে চড়ছে পারদ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগকে নিষিদ্ধ করেছে ইউনূস সরকার। এবার প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা)-কে নির্বাচনে লড়তে না দেওয়ার দাবি উঠল। এই দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সেখান থেকে বের হয়েই তিনি স্পষ্ট করে বলেছেন, “জাতীয় পার্টি বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। নির্বাচন কমিশনকে পরিষ্কারভাবে বলেছি, আমরা চাই না তারা নির্বাচনে থাকুক।” সাংবাদিকদের সামনে আসিফ মাহমুদ বলেন, “আমরা আগেও বলেছি, নির্বাচনের মাধ্যমে তাদের কোনো ধরনের পুনর্বাসন আমরা চাই না।” তাঁর দাবি নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইলে তিনি বলেছেন, কমিশন তাঁদের কথা শুনেছে। আইনের মধ্যে থেকে বিধিবদ্ধভাবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন:  মোল্লা ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ, ৩৫ দিনে খুন ১১ জন

 আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ওই দিন গণভোটও হবে। নির্বাচন শেষ হওয়ার পরেই শুরু হবে গণনা।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা ঘোষণা করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। স্বাধীন বাংলাদেশে এই প্রথম ভোটে লড়তে পারছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ। এবারের লড়াই মূলত ত্রিমুখী। খালেদা জিয়ার বিএনপির সঙ্গে লড়াই মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামী এবং পাকিস্তানপ্রেমী জাতীয় নাগরিক পার্টির। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশ নেবেন। ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে।

বাংলাদেশে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ২০২৪ সালের ৭ জানুয়ারি। ওই নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। ৩০০ আসন বিশিষ্ট জাতীয সংসদে হাসিনার দল আওয়ামী লীগ জয়ী হয় ২২২ আসনে। প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি জয়ী হয় ১১টি আসনে। আওয়ামী লীগ জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, কল্যাণ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছিল। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছিলেন ৬২টি আসনে। যদিও ওই নির্বাচন বয়কট করেছিল খালেদা জিয়ার দল বিএনপি। পাকিস্তান প্রেমী ইসলামি দলগুলিও অংশ নেয়নি। ওই ভোট নিয়ে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল শেখ হাসিনাকে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই