আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোটা আন্দোলনকারীদের সমর্থনে রাজপথে নামলেন প্রাক্তন সেনা সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন নিয়ে ক্রমশই কোণঠাসা হচ্ছে শেখ হাসিনা সরকার। কোটা আন্দোলনকারীদের উপরে পুলিশ ও ছাত্র লীগের ক্যাডারদের গুলি চালানোর প্রতিবাদে এবার সরব হলেন প্রাক্তন সেনা আধিকারিক ও জওয়ানরা। শুধু তাই নয়, বেনজিরভাবেই কোটা আন্দোলনকারীদের সমর্থনে রাস্তায় নেমে মিছিলও করেন তাঁরা। মিছিল থেকে কোটা আন্দোলনে নিহতদের হত্যার বিচার ও আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি জুলুম বন্ধের দাবি জানিয়েছিলেন। প্রাক্তন সেনা আধিকারিক ও তাদের পরিবারের সদস্যরা এইভাবে রাজপথে নেমে মিছিল করায় চাপে পড়ে গিয়েছে হাসিনা সরকার।

গতকাল শুক্রবার (২ অগস্ট) ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণ মিছিলের’ ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেশের বিভিন্ন প্রান্তে ওই মিছিল ঘিরে অশান্তির ঘটনায় এক পুলিশ কর্মী-সহ তিন জনের মৃত্যু হয়েছে। কোটা আন্দোলনকারীদের সমর্থনে রাস্তায় নেমেছিলেন প্রাক্তন সেনা আধিকারিক ও জওয়ানরা। সঙ্গে ছিলেন তাঁদের পরিবারের সদস্যরাও। মিরপুরের ডিওএইচএসের পুরো এলাকা প্রদক্ষিণ করে ওই মিছিল। মিছিলে আন্দোলনে প্রাণ হারানো নিরীহ মানুষদের হত্যার বিচার চেয়ে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। স্লোগানের মধ্যে ছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমরা কে আমরা কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’। পরে ডিওএইচএসের কালচারাল সেন্টারের সামনে সমাবেশে বেশ কয়েকজ প্রাক্তন সেনা আধিকারিক সরাসরি আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

এদিকে, নতুন করে পরিস্থিতির অবনতি হওয়ায় রাতেই গণভবনে দলীয় নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকে বসার জন্য তিন নেতাকে নিয়ে কমিটি গঠন করে দিয়েছেন। তবে সরকারের সঙ্গে আপোষের রাস্তায় হাঁটতে রাজি নন কোটা আন্দোলনের সমন্বয়করা। আগামিকাল রবিবার থেকে সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার ডাক দিয়েছেন তাঁরা।  

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ