ইউনূসকে চরম অপমান, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না বিএনপি সাংসদরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আজ বাংলাদেশজুড়ে উৎসবের মরশুম। দীর্ঘ দুই দশক পর বাংলাদেশের শাসক হিসেবে ক্ষমতা সরকারি ভাবে হাতে নিতে চলেছে বিএনপি। মঙ্গলবার হবে মেগা শপথগ্রহনের অনুষ্ঠান। শুরু হয়েছে সেই সমস্ত পক্রিয়া। দুই দফায় হবে শপথ গ্রহণের অনুষ্ঠান। এখনেই ঘটল চমক দেওয়ার মত ঘটনা। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। এই ঘটনাকে ইউনূসকে চরম অপমান বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।  

সালাহউদ্দিন আহমেদের বিরাট এই ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা। শপথ না নেওয়ার কারণ হিসেবে সালাহউদ্দিন আহমদ হাতে সাদা ও নীল রংয়ের দুটি ফর্ম নিয়ে বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে।   সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে।” তিনি বলেন, “আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।”  তিনি আরও বলেছেন,  “এমন ফর্ম সংবিধানের তৃতীয়  সূচিতে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে  এখনও পর্যন্ত চলেছি। আশা করি আগামী দিনেও চলবো।” 

আরও পড়ুনঃ তারেকের মন্ত্রিসভায় থাকছেন ১২ পূর্ণ ও ১৮ প্রতিমন্ত্রী

উল্লেখ্য, মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পড়ানো হয়।  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তা পাঠ করান। অনুষ্ঠানে শপথ নেওয়ার জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের দুটি ফরম দেওয়া হয়।  একটি ছিল সাদা রঙের, যেটি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার  ও অন্যটি ছিল নীল রঙের, যেটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম। তখনই সালাহউদ্দিন আহমদ জানিয়ে দেন, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। 

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র