ঢাকা প্রেস ক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে ছেলে-মেয়ে সহ আত্মহত্যার চেষ্টা মহিলার

আজ শনিবার সকালে ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের এক নেতার লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক মহিলা। আজ শনিবার সকালে ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। আত্মঘাতী হওয়ার চেষ্টা চালানো শিরিন খানের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফায়।

ঢাকা মেডিকেল হাসপাতালের বেডে শুয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের শিরিন জানিয়েছেন, আট বছর আগে সোনারগাঁ থানার বরফায় জমি কিনে বাড়ি করে বসবাস শুরু করেন। কিছুদিন বাদেই স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান বাড়ি ছাড়ার জন্য চাপ তৈরি করেন। লাগাতার হুমকি দেওয়ার পাশাপাশি একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে। শাসকদলের নেতার লাগাতার চাপের মুখে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্বামী। যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে যান তিনি।

ছেলে-মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা চালালেন কেন জানতে চাওয়া হলে শিরিনের জবাব, ‘কোনও উপায় না দেখেই এই পথ বেছে নিয়েছিলাম। পুলিশ সাহায্য করলেও শাসকদলের নেতা হওয়ার সুবাদে ধরাকে সরা জ্ঞান করছেন হান্নান। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের উচুঁতলার নেতাদের নালিশ জানিয়েও সুরাহা মেলেনি।’ যার বিরুদ্ধে অভিযোগ সেই আওয়ামী লীগ নেতা মহম্মদ হান্নান কোনও মন্তব্য করতে রাজি হননি।

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ভাঙলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড