ফের ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ, প্রাণ বাঁচাতে আত্মগোপনে হিন্দু শিক্ষক

সুনীল দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার কথা মানতে চাননি ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের গ্রেফতারির ঘটনা নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের এক হিন্দু শিক্ষককে মিথ্যা ধর্ম অবমাননা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠল। উগ্র মৌলবাদীদের হাত থেকে বাঁচতে ইতিমধ্যেই আত্মগোপন করেছেন ওই শিক্ষক। গোটা ঘটনায় ফের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গত ১৫ মার্চ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক সুনীল দাস ক্লাসে অক্সিজেনের গুরুত্ব বোঝানোর জন্য তাকে হিজাব খুলতে বলেছিলেন বলে এক ছাত্রী অভিযোগ তোলে। মেয়ের কাছ থেকে অভিযোগ জানার পরে ফেসবুক স্ট্যাটাসে শিক্ষক সুনীল দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনেন ছাত্রীর বাবা-মা। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ছাত্রীর বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে দুঃখপ্রকাশ করেন শিক্ষক সুনীল দাস। ছাত্রীর বাবাও ফের ফেসবুকে নতুন স্ট্যাটাস দিয়ে জানান, ‘মেয়ের হিজাব খোলার বিষয় আদৌ সত্য নয়।’ 

কিন্তু ওই ছাত্রীর এক সহপাঠী ফেসবুকে ভিডিও পোস্ট করে অধ্যক্ষ সুনীল দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তোলে। হিন্দু শিক্ষককে ফাঁসাতে আসরে নামে স্থানীয় মৌলবাদীরা। গত ২০ মার্চ স্থানীয় বাসিন্দাদের নিয়ে কলেজ প্রাঙ্গণে সভা ডাকেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমদ। ওই সভায় শিক্ষক সুনীল দাসের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব হন স্থানীয় জামায়েত নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বুঝতে পেরে পরিবার নিয়ে রাতারাতিই পালিয়ে গিয়েছেন মিথ্যা ধর্ম অবমাননায় অভিযুক্ত শিক্ষক।

সুনীল দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার কথা মানতে চাননি ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী। সংবাদমাধ্যমের কাছে তাঁরা বলেছেন, ‘ঘটনাটি নিয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে। নোংরা রাজনীতি হচ্ছে।’ স্থানীয়  ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমদ বলেন, ‘ফেসবুকে সত্য-মিথ্যা মিলিয়ে ঘটনাকে বড় করা হয়েছে।’

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস