হায় বাংলাদেশ! বাবা ছিলেন কুখ্যাত রাজাকার, মেয়ে মোল্লা ইউনূসের উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বিখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব শম্ভু মিত্রের পরিচালনায় নির্মিত দ্বিভাষিক ছবি ‘একদিন রাত্রে’-তে একটা গান ছিল। মান্না দে’র গাওয়া সেই গান ‘এ দুনিয়ায় ভাই, সবই হয়। সব সত্যি, সব সত্যি, সব সত্যি।’ ২০২৪ সালের শেষ প্রান্তে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বর্তমান বাংলাদেশে যা ঘটে চলেছে তা কখনই কল্পনা করতে পারেননি একাত্তরে পাক বাহিনীর বিরুদ্ধে জীবনপণ লড়াই করা মুক্তিযোদ্ধারা। একাত্তরে যার বাবা ছিলেন সিলেটের হবিগঞ্জে পাক সেনাদের মদতদাতা, ধর্ষক আর খুনে বাহিনীর অন্যতম নেতা, তার মেয়েই মোল্লা ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ হওয়ার সুবাদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে বসেছেন। সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে একাধিক জায়গায় পতাকা তোলার পাশাপাশি বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধ নিয়ে অকাতরে জ্ঞান বিলিও করেছেন। কে তিনি জানবেন? আর কেউ নয়, সৈয়দা রিজওয়ানা হাসান।

সিলেটের হবিগঞ্জের নরপতি গ্রামের বাসিন্দা তথা পূর্ব পাকিস্তানের মুসলিম লীগের অন্যতম দাপুটে নেতা সৈয়দ মুহিবুল হাসানের সুন্দরী কন্যা রিজওয়ানা। যার রূপে প্রেমে পড়েছেন অনেক পুরুষ। অনেকের হৃদয় ভেঙে খান-খান হয়েছে। কট্টর হিন্দু বিদ্বেষী হিসাবেই নরপতি গ্রামে পরিচিত ছিলেন সৈয়দ মুহিবুল হাসান। ১৯৬৪ সালে সাংসদ হিসাবে নির্বাচিত হন। ১৯৭০ সালের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের ভোটে হেরে যান। আর ওই হারের বদলা নিয়েছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়। জামায়াত ইসলামীর স্থানীয় নেতা কাশেম আমেদ-সহ বেশ কয়েক জনের সঙ্গে মিলিত হয়ে পাকিস্তানি সেনাদের সাহায্য করার জন্য গড়ে তুলেছিলেন আল বদর ও রাজাকার বাহিনী। আর সেই বাহিনী মুক্তিযুদ্ধের সময়ে হবিগঞ্জের চুনারুঘাট-বাহুবল জুড়ে হিন্দু মেয়েদের ধর্ষণ, মুক্তিযোদ্ধাদের পরিবারতের সদস্যদের নির্বিচারে খুন করেছিল। মুক্তিযুদ্ধের নয় মাসে কয়েকশো মানুষের প্রাণ নিয়েছে সৈয়দ মুহিবুল হাসানের তৈরি খুনি বাহিনী। দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হওয়ায় আত্মগোপনে চলে যান। যুদ্ধাপরাধের মামলা হয় তাঁর বিরুদ্ধে। ১৯৭৫ সালের ১৫ অগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে খুনের পর ধূমকেতুর মতো ফের রাজনীতির ময়দানে আবির্ভূত হন কুখ্যাত রাজাকার সৈয়দ মুহিবুল। সেনাশাসক জিয়াউর রহমানের সঙ্গে হাত মিলিয়ে বিএনপির এমপি-মন্ত্রী হন। ১৯৮৬ সালে এরশাদের জাপায় যোগ দিয়ে আবার ‘৯০-এর পতনে আত্মগোপনে চলে যান।

হবিগঞ্জের চুনারুঘাট ও বাহুবলের প্রবীণ বাসিন্দারা আজও সৈয়দ মুহিবুল হাসানের কুকীর্তির কথা বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। চুনারুঘাট ১ নম্বর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জাহাঙ্গীর খানের কথায়, ‘সৈয়দ মহিবুল হাসান ও সৈয়দ কায়সারের নির্দেশে পাকবাহিনী আমার ভাই শহীদ আবদুল কুদ্দুস খান ওরফে অনু মিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করে। আমার ভাই তৎকালীন ৯ নম্বর পঞ্জাব রেজিমেন্টের ফিল্ড ইঞ্জিনিয়ার ছিলেন। যুদ্ধ শুরুর কিছুদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। পরে যুদ্ধ হয়ে গেলে তিনি কর্মস্থলে যোগ না দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন।’ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার ও সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌরপ্রসাদ রায়ের কথায়, ‘স্বাধীনতার আগে ও পরে মহিবুল হাসান যা করেছেন তা কখনও ভোলার নয়। তার বিরুদ্ধে স্বাধীনতার পর ১৯৭৩ সালে তৎকালীন এসডিএম কোর্টে যুদ্ধাপরাধের অভিযোগে মামলাও হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নৃশংস খুনের পর সব নথিপত্র লোপাট হয়ে যায়।’

একজন কুখ্যাত যুদ্ধাপরাধীর মেয়ে দেশের মন্ত্রীর (উপদেষ্টা) দায়িত্ব পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন চুনারুঘাট ও বাহুবলের বাসিন্দারা। একাধিক মুক্তিযোদ্ধা প্রশ্ন ছুড়েছেন, ‘মুক্তিযোদ্ধাদের খুনির মেয়েকে দেশের শীর্ষ পদে বসানোর জন্যই কী ৯ মাস পাক সেনার বিরুদ্ধে লড়াই করেছিলাম?’ একাধিকবার এ বিষয়ে কথা বলার চেষ্টা চালানো হলেও যুদ্ধাপরাধী বাবাকে নিয়ে টুঁ শব্দ করতে রাজি হননি রিজওয়ানা।

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান