নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে এসে ২৫ বছরের স্মৃতি তাজা করলেন ফেরদৌস

ফেরদৌসের কেরিয়ারে অন্যতম সেরা সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। বাসু চাটার্জী পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। এরপর কেটে গেছে ২৫ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এপার বাংলা ও ওপার বাংলা দুই বাংলাতেই রাজ করেন অভিনেতা ফেরদৌস। মুলত বাংলাদেশের নায়ক হয়েও কলকাতায় অনেক গুলি বছর রাজত্ব করেছেন তিনি। কলকাতার একাধিক প্রথম সারির নায়িকার সঙ্গে জুটি বেঁধে একাধিক বাংলা ছবি উপহার দিয়েছেন অভিনেতা। সুতরাং কলকাতাতেও বেশ নাম ডাক তাঁর। যদিও বহুবছর ধরেই কলকাতার ছবিতে তাঁকে আর দেখা যায়না। তবে তাঁর অভিনয় এখনও বঙ্গবাসীর হৃদয়ে গেঁথে রয়েছে। ১৯৯৮ সালে ‘হঠাৎ বৃষ্টি’ ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করেন অভিনেতা। একটি ছবি দিয়েই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বেশ পোক্ত করে নিয়েছিলেন অভিনেতা।

তাই কলকাতার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অভিনেতার। বর্তমানে কলকাতার নন্দনে অনুষ্ঠিত হচ্ছে, ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। আর শনিবার এই অনুষ্ঠানে পৌঁছেছেন ফেরদৌস। শনিবার কলকাতা টার্ফ ক্লাব, রেস কোর্সে গিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন ফেরদৌস। ফেরদৌসের কেরিয়ারে অন্যতম সেরা সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। বাসু চাটার্জী পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। এরপর কেটে গেছে ২৫ বছর।

ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। এছাড়াও আরও অভিনয় করছেন, রাইসুল ইসলাম আসাদ, মনোজ মিত্র, শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, শাহীন আলম, অমল বোস প্রমুখ। দীর্ঘ ২৫ বছর পর এসেও ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার স্মৃতিতে তাজা ফেরদৌস। একটি ভিডিও আপলোড করে অভিনেতা বলেন, ‘টার্ফ ক্লাব, রেস কোর্স, আমার অত্যন্ত আবেগ-অনুভূতির একটি স্থান। এখানে ২৫ বছর আগে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার ‘আমি জানতাম জানতাম আসবে’ গানের শুটিং করি। আজ এখানে এসে খুব ভালো লাগছে। মনে হচ্ছে ২৫ বছর আগে ফিরে গিয়েছি।’ তবে ভিডিওটি করে দিয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী পূর্ণিমা। ভিডিওর শেষে তাঁকেও ধন্যবাদ জানাতে ভুললেন না অভিনেতা।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা