মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অলক্ষ্যে যে যমদূত ঘাঁপটি মেরেছিল, বুঝতে পারেনি ওঁরা। পাঁচ বোন একই সঙ্গে আনন্দে নদীতে স্নান করতে নেমেছিল। কিন্তু জলকেলি করা হল না। ঠিকমতো সাঁতার না জানায় জলে ডুবে প্রাণ হারাল পাঁচ বোনই। ভয়াবহ ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ অগস্ট) দুপুরে চাঁপাই নবাবগঞ্জের দেবীনগরের চক চাকলা গ্রামে। পাঁচ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানিয়েছেন, এদিন দুপুরে বাড়ির কাছে পদ্মা নদীতে (স্থানীয়দের কাছে মরা নদী হিসেবেই পরিচিত) স্নান করতে নামে সুমাইয়া (৯), আবিদা (৭), সুমাইয়া (১২), সুরাইয়া (৯) এবং শরীফা (৮)। সম্পর্কে পাঁচজন তুতো বোন। সাঁতার না জানায় পাঁচ জনই জলে ডুবে মারা যায়। জুমার নমাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একজনের চোখে পড়ে ওই ভয়াবহ ঘটনা। তিনিই চি‍ৎকার করে আশেপাশের লোকজনকে ডাকেন। স্থানীয়রা ছুটে এসে নদী থেকে পাঁচ জনের নিথর দেহ উদ্ধার করে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার জল ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন জল থাকে না। জুমার নমাজের জন্য দুপুরে সবাই মসজিদে ছিল। তখনই মর্মান্তিক ঘটনাটি ঘটে।’

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক