‘হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে না’, ইঙ্গিত দিলেন জয়শঙ্কর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ভারতে থাকার সিদ্ধান্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত। তৎকালীন বাংলাদেশের পরিস্থিতিতে তাঁকে এখানে আসতে হয়েছে। এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নভেম্বরে হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছে ঢাকার বিশেষ ট্রাইবুনাল। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে।

হাসিনাকে ফেরানো নিয়ে একাধিকবার বাংলদেশ ভারতকে জানিয়েছে। হাসিনাকে ফেরানো প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, নির্দিষ্ট পরিস্থিতির মধ্যে ভারতে এসেছিলেন হাসিনা। এবার তিনি বাংলাদেশে যআবেন কিনা সেটা তাঁকে সিদ্ধান্ত নিতে হবে। ২০২৪ সালে আগস্ট মাসে আওয়ামী লিগের ১৫ বছরের শাসনের অবসান হয় বাংলাদেশে। অশান্তির আগুনে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আহত হয়েছিলেন হাজার হাজার মানুষ। এখানেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছে।

দুইদেশের মধ্যে সম্পর্ক ইতিবাচক বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি আরও বলেছেন, বংলাদেশে যাঁরা ক্ষমতায় রয়েছেন, নির্বাচন পরিচালন নিয়ে তাঁদের প্রশ্ন রয়েছে। কিন্তু এখন সবার আগে প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচন করা। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশআবাদী তিনি। বলেছেন, বাংলাদেশ মঙ্গল কামনা করছেন। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে, অন্য গণতান্ত্রিক দেশের জনগণের ইচ্ছাকে সম্মান জানানো উচিৎ। গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যা কিছু সামনে বেরিয়ে আসবে, সেটি সম্পর্ক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় থাকবে।

হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি। তিনি বলেছেন, বাংলাদেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন হাসিনা। তাঁদেক দেশএ ফেরা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নির্দিষ্ট একটা পরিস্থিতিতে তাঁকে ভারতে চলে আসতে হয়েছিল।  এক বছর ধরে ভারতেই রয়েছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে