খুঁজে না পেয়ে শেখ হাসিনার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিল সেনা-পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেনজির ঘটনার সাক্ষী থাকল মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় ‘বাঙ্গিস্তান’ হয়ে ওঠা বাংলাদেশ। খুঁজে না পেয়ে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের অন্যতম শীর্ষ নেতা তথা প্রাক্তন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন ধরিয়ে দিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রাক্তন মন্ত্রীর বাড়ির কয়েকটি ঘর। ওই ন্যক্করজনক ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও আওয়ামী লীগের শীর্ষ নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার দায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের কাঁধেই চাপিয়েছে মোল্লা ইউনূসের তালিবান পুলিশ ও সেনাবাহিনী। প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আগুন ধরানোর ঘটনার নিন্দা করেছেন স্থানীয় বিএনপি নেতা আলমগীর হোসেন সরকার। রবিবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, ‘এমন ন্যক্করজনক ঘটনা কোনও মতেই সমর্তন যোগ্য নয়।’

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর দেশ জুড়ে আওয়ামী লীগের একাধিক সাংসদ-মন্ত্রী-নেতার বাড়িতে লুঠতরাজ চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। মূলত বিএনপি এবং জামায়াত ইসলামীর সন্ত্রাসী এবং জঙ্গিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমন্ডির পাশাপাশি শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার বাড়িও আগুনে পুড়িয়ে দেওযা হয়। আওয়ামী লীগ সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান-সহ আরও বেশ কয়েকজনের বাড়িতে আগুন ধরানো হয়।

বাংলাদেশের রাজনীতিতে যাতে আর কখনও শেখ হাসিনার দল ক্ষমতায় না ফিরতে পারে তার জন্য ‘আওয়ামী লীগ নির্মূলকরণ’ অভিয়ান শুরু করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। দেশজুড়ে ৪৫ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীর তালিকা তৈরি করে পাঠানো হয়েছে সেনা ও পুলিশের কাছে। সেই তালিকায় নাম ছিল দাপুটে আওয়ামী লীগ নেতা তথা শেখ হাসিনা জমানার প্রাক্তন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া’র। গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাতে আচমকাই তাঁর খোঁজে চাঁদপুরের মতলব উত্তর জেলার মোহনপুরে হানা দেয় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। পুরো বাড়ি খানাতল্লাশি করেও মায়া’র খোঁজ মেলেনি। এর পরেই তিন তলা বিশিষ্ট দুটি বাড়ির নিচতলায় আগুন ধরিয়ে দেয় সেনা ও পুলিশ সদস্যরা। আর ওই কাণ্ড দেখে হতচকিত হয়ে যান স্থানীয়রা। তারাই দমকলে খবর পাঠান। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, গত ৫ অগস্ট মতলব দক্ষিণ উপজেলায় মায়া চৌধুরীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। সেবার অক্ষত থেকে গিয়েছিল মতলব উত্তরের মোহনপুরের বাড়ি। শেখ হাসিনার মন্ত্রীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স