পিরোজপুরে প্রতিমা ভাঙচুর, চাপে পড়ে চার জনকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে হিন্দু নির্যাতন থামার কোনও লক্ষণ নেই। এবার পিরোজপুরে এক শীতলা মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হল মূর্তি। ওই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়। শেষ পর্যন্ত চাপে পড়ে ঘটনার ২৪ ঘন্টা বাদে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পুলিশের দাবি, প্রতিমা ভাঙচুরের পিছনে কোনও মৌলবাদী সংগঠনের হাত নেই।

গত বছর দুর্গাপুজোর সময়ে কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্তে দুর্গামণ্ডপ ও দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওই ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল। সম্প্রতি ফেসবুকে ভারতের বিজেপির নিলম্বিত মুখপাত্র নূপুর শর্মাকে সমর্থন জানিয়ে এক পোস্ট ঘিরে অশান্তির ঘটনা ঘটে নড়াইলে। একাধিক হিন্দু বাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ওই ঘটনাতেও সমালোচনার ঝড় ওঠে। সব কয়টি ঘটনাতেই পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।

নড়াইলের ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল রবিবার পিরোজপুরের সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাঠুলিয়া গ্রামের শীতলা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। পিরোজপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক সুমন মিত্র (Suman Mitra) জানিয়েছেন, রবিবার বেশ কিছু দুষ্কৃতী ইট ছুড়ে শীতলা মন্দিরের প্রতিমা ভাঙচুর কিরে। আজ দুষ্কৃতীকারীরা ফের মন্দিরে চড়াও হয়।  স্থানীয় বাসিন্দারা চার জনকে ধরে ফেলেন। ফলে  তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পিরোজপুর সদর থানার (Phirojpur Police Station) ওসি মাসুদুজ্জামান  (Masuduzzaman) সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিমা ভাঙচুরের পরে এলাকায় উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ধৃতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা