স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় চার আসামীর ফাঁসির সাজা

নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: মাত্র ১১ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় চার আসামীকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। পাশাপাশি আরও এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেছেন। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালের ৩ জুন সকালে ফতুল্লার মুসলিম নগরের কেএম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফসানা আক্তার নিপাকে বক্তাবলী লক্ষ্মীনগর এলাকার একটি ক্ষেতে নিয়ে গিয়ে প্রথমে কামরুল, রবিউল, শুক্কুর আলী নামে স্থানীয় তিন ব্যক্তি ধর্ষণ করেন। চি‍ৎকার শুনে ছুটে যান আলী আকবর নামে এক ট্রাকচালক। চোখের সামনে এক শিশুকে ধর্ষণ করতে দেখে তিনি প্রতিবাদ করেন এবং পুলিশকে জানানোর কথা জানান। এতে চটে গিয়ে আলী আকবর খুনের এবং তার স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয় তিন ধর্ষক।

ধর্ষণের পরে তথ্য-প্রমাণ লোপাটে শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়। তার পরে শিশুটির মৃতদেহ প্রথমে ডলি আক্তারের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে লাশটি আবার ক্ষেতে গিয়ে ফেলে আসা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পরেই নিহতের বাবা আক্তার হোসেন ধর্ষণ ও খুনের মামলা দায়ের করেন। দীর্ঘ ১৭ বছর মামলা চলার পরে এদিন রায় ঘোষণা করা হয়। এদিনের রায়ে নিহত শিশুর পরিজন ও সরকারি আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন।

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ভাঙলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড