ভয়ঙ্কর ঘটনা, ঢাকায় ডাকাতি করতে যাওয়ার মুখে হাতেনাতে পাকড়াও ২ সেনা জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশে শুরু হয়েছে ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার (পড়ুন মোল্লা মুহাম্মদ ইউনূস) রাজত্বে’-র জমানা। আইনশৃঙ্খলা রক্ষার নামে ব্যারাক থেকে রাজপথে এসে কার্যত গুন্ডামি, তোলবাজি করার অভিযোগ উঠেছিল সেনা জওয়ান ও আধিকারিকদের বিরুদ্ধে। আর এবার ডাকাতির সঙ্গে নাম জড়াল জামায়াত ইসলামী সমর্থক ওয়াকার-উজ-জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ডাকাতি করতে যাওয়ার সময়ে হাতেনাতে দুই সেনা জওয়ানকে পাকড়াও করেছে বনানী থানার পুলিশ। পাশাপাশি তিন সেনা জওয়ান পুলিশের হাত ফস্কে পালিয়ে গিয়েছে। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। অনেক নেটা নাগরিক কটাক্ষের সুরে বলছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর নাম বদলে এখন বাংলাদেশ ডাকাত বাহিনী’ রাখা হোক।’ ডাকাতি-লুটপাটের ঘটনায় একের পর এক সেনা সদস্য আটক হওয়ায় বিড়ম্বনায় পড়লেও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশ সেনার শীর্ষ আধিকারিকরা।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে বাংলাদেশের রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে সেনা সদস্যরা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন অপকর্মে মদত জোগানোর বিনিময়ে সেনাবাহিনীর জন্য বিশেষ ক্ষমতা আদায় করে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। আর ওই ক্ষমতা পেয়েই বেপরোয়া হয়ে উঠেছে সেনা সদস্যরা। গত বছরের ১১ অক্টোবর রাতে মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাড়ি ও কার্যালয়ে ডাকাতি হয়। এ সময় সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরা ডাকাতরা নিজেদের যৌথ বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তাঁরা ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করেন বলে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। ওই ডাকাতির তদন্তে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এক প্রাক্তন সেনা কর্মকর্তার নাম উঠে আসে। ওই কর্মকর্তা র‍্যাব সদর দফতরের একটি শাখার প্রধান ছিলেন। এ ছাড়া এই ডাকাতির ঘটনায় র‍্যাব ৪-এ কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের (নন-কমিশন্ড) নামও জড়ায়।  গ্রেফতারের পর সেনাবাহিনীর কাছে ওই সদস্যদের হস্তান্তর করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) রাতে বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানিয়েছেন, ‘মঙ্গলবার রাতে ১৭ নম্বর সড়কের স্টার কাবাবের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন পাঁচ সেনা জওয়ান-সহ বেশ কয়েকজন। দুই সেনা জওয়ান-সহ চারজনকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে। তিনজন পালিয়ে গিয়েছে। গ্রেফতার দুই সেনাসদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।’ যদিও ওই সেনা জওয়ানদের নাম-পরিচয় জানাতে রাজি হননি বনানী থানার ওসি।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল