Bangladesh: চার বছরের শিশুকন্যাকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার ‘পিশাচ’ বাবা

নৃশংস ঘটনাটি ঘটেছে দেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: নিজেরই ঔরসজাত চার বছরের শিশুকন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগে ‘পিশাচ’ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। লাগাতার ধর্ষণের ঘটনায় অসুস্থ হয়ে একরত্তি শিশুটি ভর্তি হাসপাতালে। নৃশংস ঘটনাটি ঘটেছে দেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলায়। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে অপরাধীকে গ্রেফতার করলেও স্থানীয় থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা, বেশ কয়েক মাস আগে এ বিষয়ে একবার অভিযোগ জানালেও তিনি ব্যবস্থা নেননি বলে নির্যাতিতা শিশুর মা অভিযোগ করেছেন।

বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই বাবার যৌনলালসার শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। তার পরেই নির্যাতিতা শিশুর মা স্থানীয় থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে তিনি বলেন, ‘সংসার চালাতে দিন মজুরের কাজ করতে প্রতিদিনই চার বছরের শিশুকে রেখে বাইরে যেতে হত। আর সেই অনুপস্থিতির সুযোগে গত পাঁচ-ছয় মাস ধরে শিশুটির পিতা লাগাতার ধর্ষণ করে এসেছে। মেয়ে প্রায়শই প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখিয়ে বলত, এখানে বাবা ব্যথা দিয়েছে।’

বরগুনার পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক সাংবাদিকদের জানিয়েছেন, ‘নির্যাতিতা শিশুর মেডিকেল পরীক্ষা হয়েছে। চিকি‍ৎসকরা জানিয়েছেন, মেডিকেল রিপোর্টে শিশুটিকে ধর্ষণের প্রমাণ মিলেছে। মেয়েটির মায়ের অভিযোগ ও চিকি‍ৎসকদের মতামতকে গ্রহণ করেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি।’ তবে স্থানীয় থানার ওসির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন নির্যাতিতা শিশুর মা। সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেছেন, ‘বেশ কয়েক মাস আগে ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় থানায় গিয়েছিলেন। কিন্তু ওসি অভিযোগ গ্রহণ না করে থানা থেকে বের করে দিয়েছেন।’ এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার সাংবাদিকদের জানিয়েছেন, ‘অভিযোগ তদন্ত করে দেখার দায়িত্ব অতিরিক্ত পুলিশ সুপারকে দেওয়া হয়েছে।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়