ঢাকার মন্দিরে হামলা মৌলবাদীদের, দুর্গামণ্ডপ সরাতে ২৪ ঘন্টার সময় দিল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় হিন্দু নির্যাতন থামার নাম গন্ধ নেই। এবার খোদ রাজধানী ঢাকার এক দুর্গামণ্ডপে হামলা চালাল মুসলিম মৌলবাদীরা। মণ্ডপ ভাঙচুর করার পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে মন্দির ভেঙে দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে। মন্দির কমিটির একাধিক সদস্য অভিযোগ করেছেন, হামলার সময়ে পুলিশকে বার বার ফোন করা সত্বেও কোনও সাহায্য পাওয়া যায়নি। বরং স্থানীয় থানার এক আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, ‘মৌলবাদীরা যখন চাইছে না তখন মন্দির সরিয়ে ফেলা হোক।’ হামলার পরেই আতঙ্কে কাটাচ্ছেন মন্দির কমিটির সদস্য সহ স্থানীয় হিন্দু বাসিন্দারা।

বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের তরফে জানানো হয়েছে, ঢাকার খিলখেতে দীর্ঘদিন ধরেই একটি দুর্গামন্দির রয়েছে। স্থানীয়দের কাছে তা খিলখেত সর্বজনীন দুর্গামন্দির হিসাবেই পরিচিত। গতকাল সোমবার (২৩ জুন) রাত এগারোটা নাগাদ ওই মন্দিরে চড়াও হন জামায়াত ইসলামী-ইসলামী শাসনতন্ত্র সহ একাধিক মুসলিম মৌলবাদী সংগঠনের সদস্যরা। তারা মন্দিরে ঢুকে ভাঙচুর চালায়। মন্দির কমিটির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে তাদেরও মারধর করা হয়। মন্দির সরানোর জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। তার মধ্যে মন্দির না সরালে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঙ্কার দেয় হামলাকারীরা।

মুসলিম মৌলবাদীদের হুমকির বিষয়টি জানিয়ে খিলখেত থানায় মামলা দায়ের করেছে মন্দির কমিটি। এ বিষয়ে খিলখেত থানার পরিদর্শক আশিকুর রহমান বলেছেন, ‘খিলখেত সর্বজনীন দুর্গামন্দিরে হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। হামলার ঘটনায় যারা অভিযুক্ত তাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাটের চেষ্টা চলছে। মন্দির যাতে ওই স্থানে থাকে তার চেষ্টা চালানো হচ্ছে।’ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন তাদের কাছে নতজানু হতে হল তা জানতে চাওয়া হলে আশিকুর বলেন, ‘দেশের পরিস্থিতি তো বুঝতে পারছেন। তৌহিদী জনতার নামে যে তাণ্ডব চলছে, তা থামানো পুলিশের পক্ষে সম্ভব নয়। কেননা, তাহলেই ফ্যাসিবাদের দোসর হিসাবে ট্যাগ পেতে হবে। তাই বুঝিয়ে-সুজিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা চলছে।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে