সোমবার ঢাকায় পৌঁছবে গাফফার চৌধুরীর নিথর দেহ

বনানীতে স্ত্রীর কবরের পাশেই তাঁকে সমাহিত করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশ-বিদেশে থাকা কয়েক কোটি বাঙালিকে শোকস্তব্ধ করে বৃহস্পতিবার সকালেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। তবে বিশিষ্ট সাংবাদিকের  শেষ ইচ্ছানুযায়ী, দেশে ফেরানো হচ্ছে তাঁর মরদেহ। আগামী সোমবার লন্ডন থেকে ঢাকার মাটিতে পৌঁছবে গাফফার চৌধুরীর। তার পরে বনানীতে স্ত্রীর কবরের পাশেই তাঁকে সমাহিত করা হবে। বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

১৯৭৪ সালে অসুস্থ স্ত্রীকে নিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা। ব্রুকলিনেই শুরু করেছিলেন প্রবাসজীবন। কয়েক হাজার কিলোমিটার দূরে থাকলেও সব সময়ে তাঁর মন পড়ে থাকত বাংলাদেশে। নিজের জন্মভিটেকে সুখদুঃখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মাঝে মাঝেই ঘুরতে আসতেন নিজের জন্মভূমিতে। প্রবাসে জীবনযাপন করলেও মৃত্যুর পরে জন্মভিটেতেই যেন তাঁকে কবর দেওয়া হয়, পরিবারের সদস্যদের কাছে সেই দাবি জানিয়েছিলেন। কালজয়ী গানের প্রয়াত রচয়িতার সেই শেষ ইচ্ছেকে মর্যাদা দিয়ে সোমবার দেশে ফেরানো হচ্ছে গাফফার চৌধুরীর নিথর দেহ। আর আগে আগামিকাল শুক্রবার ব্রুকলিনের মসজিদে প্রথম নামাজে জানাজা সম্পন্ন হবে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অশীতিপর গাফফার চৌধুরী। চিকি‍ৎসাধীন অবস্থাতেই লন্ডনে নিজের বাসভবনে বৃহস্পতিবার সকালে (বাংলাদেশি সময়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। দেশে ফেরানোর পরে তাঁর মরদেহ শহিদ মিনার ময়দানে নিয়ে যাওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। অগণিত গুণমুগ্ধ আর সাধারণ মানুষ যাতে প্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়