জুয়া সংস্থার শুভেচ্ছাদূত মাহি, বিতর্কের ঝড় উঠতেই সাফাই নায়িকার

তবে সম্প্রতি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন মাহি। যা নিয়ে আবারও বিতর্কের ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তৃতীয় বিচ্ছেদ নিয়ে বর্তমানে সংবাদের শিরোনামে রয়েছেন বাংলাদেশের অন্যতম চর্চিত নায়িকা মাহিয়া মাহি। সংসার হল না, সঙ্গে রাজনীতিতে পসার বৃদ্ধি করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেটাও হল না। যাই হোক, বাংলাদেশের দ্বাদশ লোকসভা মিটতেই প্রকাশ্যে আসে মাহিয়া মাহির তৃতীয় সংসারও ভেঙেছে। নায়িকা বিষয়টি নিজেই জানিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে। যদিও তাঁদের খাতায়-কলমে এখনও বিচ্ছেদ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ছেলেকে নিয়ে অনেক আগেই স্বামীর ঘর ছেড়েছেন তিনি। এখন তিনি অভিনয়েই মনোযোগ দিয়েছেন।

তবে সম্প্রতি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন মাহি। যা নিয়ে আবারও বিতর্কের ঝড় উঠেছে। গত শনিবার এক ভিডিওবার্তায় কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। আর বিষয়টি সোশ্যালে ভাইরাল হতেই নায়িকাকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। তবে এতদিন নিশ্চুপ থাকলেও এখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা। জুয়া, মদ, স্বাভাবিকভাবেই জিনিসগুলি সাধারণ মানুষের নজরে বিতর্কিত। আর সেই জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন মাহি। বিষয়টির অনেকেই মেনে নিতে পারছেন না।

তবে অভিনেত্রী যথেষ্ট স্পষ্টভাষী। তাঁর কথায়, জুয়া কোম্পানিতে যুক্ত হয়ে কোনও অবৈধ কাজ করেননি তিনি। চুক্তিতে স্পষ্টভাবে লেখা আছে ক্রিকেট রিলেটেড ইনফরমেটিভ প্ল্যাটফর্ম অ্যান্ড নট প্রমোটিং ক্যাসিনো। তাই তাদের সঙ্গে চুক্তি করেছেন তিনি। চুক্তিতে এটাও উল্লেখ আছে, তিনি যদি কোনো বেটিং অ্যাপের সঙ্গে কাজ করতে চান, সেটাও করবেন না। তাই এটা অবৈধ বলে তাঁর মনে হয় না। তাঁর দেশে অনেকেই এ রকম চুক্তি করেছন। তাই তিনি বেটিং অ্যাপের সঙ্গে নেই, ভবিষ্যতেও থাকব না। মাহির শেয়ার করা অনলাইন জুয়া কোম্পানির ফেসবুক পেজটিতে জুয়ার বেশ কিছু বিজ্ঞাপন দেখা গেছে। আর এই কোম্পানির সঙ্গে চুক্তি প্রসঙ্গে অভিনেত্রী গত শনিবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন।

তিনি বলেন, ‘আমি মাহিয়া মাহি। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি। আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি। জয়েন হতে যাচ্ছি… শুভেচ্ছাদূত হিসেবে। অনেক চমক নিয়ে আসব তোমাদের কাছে।’ উল্লেখ্য, এর আগেও দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন একাধিক সংস্থার বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবে নাম জড়িয়েছে জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া-সহ ঢালিউডের একাধিক নায়িকার।এর মধ্যে জয়া ও ফারিয়া শুধু বিজ্ঞাপনে অংশ নিলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে! 

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩