বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের ভাসানচর দ্বীপে একটি রোহিঙ্গা বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। সিলিন্ডার ফেটে এই আগুনের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রুশমনা নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন শিশু।

নিহত বছর তিনের শিশু রুশমনা রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর শুক্কুরের মেয়ে। বিস্ফোরণের জেরে তার শরীরের প্রায় ৫২ শতাংশ প্রায় পুড়ে গিয়েছিল। বুধবার  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই নিয়ে সিলিন্ডার ফেটে বিস্ফোরণের জেরে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ জন শিশু। এছাড়াও দুজন নারী এবং দুজন পুরুষ দগ্ধ হন। এখন দুজনের চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি রয়েছে।  তারা হচ্ছেন বছর ২৬-এর  আমেনা খাতুন। তাঁর শরীরের প্রায় ৮ শতাংশ পুড়ে গেছে। অন্যদিকে ২৫ বছর বয়সী জুবাইদার শরীর পুড়ে গিয়েছে প্রায় ২৫ শতাংশ। তবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকেরা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শনিবার সকালে হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, আশ্রয়ণ প্রকল্প ৩ এর ৮১ নম্বর ক্লাস্টারের বাসিন্দা সফি আলম তার খালি সিলিন্ডার জমা দেওয়ার আগে বারান্দায় বসে মুখ খুলে দেখছিলেন। তখন সিলিন্ডারের নিচে জমা গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে বিস্ফোরণ হয়।

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ঝমেলা, সময়মতো চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের