অশান্তির সোনারবাংলা! বিশ্ব শান্তি সূচকে পাঁচ ধাপ পিছল বাংলাদেশ

২০২১ সালে বাংলাদেশের স্থান ছিল ৯১ তম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপ কমার পরে রাজনৈতিক কার্যকলাপ শুরু হওয়ার পরেই দেশজুড়ে প্রতিদিনই অশান্তির ঘটনা ঘটছে। আর সেই অশান্তির জেরে বিশ্ব শান্তি সূচকে (Global Peace Index) এক ধাক্কায় পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০২২ সালে বিশ্ব শান্তি সূচকে ৯৬তম অবস্থানে রয়েছে সোনারবাংলা। ২০২১ সালে বাংলাদেশের স্থান ছিল ৯১ তম। বিশ্ব শান্তি সূচকে পাঁচ ধাপ পিছোলেও পড়শি ভারত (India) এবং পাকিস্তানের (Pakistan) চেয়ে অবশ্য শান্তির নিরিখে এগিয়ে।

প্রতি বছরই বিভিন্ন দেশের রাজনৈতিক এবং আর্থিক-সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিশ্ব শান্তি সূচক প্রকাশ করে অস্ট্রেলিয়ার (Australia) সিডনি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস (Institute for Economics and Peace)। বুধবার সংস্থার পক্ষ থেকে চলতি বছরের বিশ্ব শান্তি সূচক (Global Peace Index)) প্রকাশ করা হয়েছে। শান্তির নিরিখে বিশ্বের শক্তিশালী দেশগুলিকে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করেছে আইসল্যান্ড (Iceland)। ২০০৮ সাল থেকেই বিশ্বে সবচেয়ে শান্তির দেশ  হিসেবে নিজেদের জায়গা দখল করে রেখেছে দেশটি। আইসল্যান্ডের পরে রয়েছে নিউজিল্যান্ড (New Zealand), আয়ারল্যান্ড (Ireland), ডেনমার্ক (Denmark), অস্ট্রিয়া (Austria), পর্তুগাল (Portugal), স্লোভেনিয়া (Slovenia), চেক প্রজাতন্ত্র, সিঙ্গাপুর ও জাপান।

বাংলাদেশের অবস্থান ৯৬তম। ২০২০ সালে বাংলাদেশ ৯৭ তম স্থানে ছিল। গতবার এক লাফে ছয় ধাপ এগিয়ে ছিল। কিন্তু এক বছরের মধ্যেই ফের ধপাস। পাঁচ ধাপ পিছিয়েছে। বাংলাদেশের চেয়ে শান্তির দেশ ভূটান-নেপাল। এমনকী গত কয়েক মাস ধরে আর্থিক সঙ্কটে ভুগতে থাকা শ্রীলঙ্কাও টেক্কা দিয়েছে বাংলাদেশকে। ভূটানের অবস্থান ১৯তম। নেপালের ৭৩তম এবং শ্রীলঙ্কার অবস্থান ৯০তম স্থানে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের