শুরু হল উনবিংশতম অধিবেশন, সংসদ পেল নতুন ডেপুটি স্পিকার

নব নির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শুরু হল সংসদের উনিশতম অধিবেশন। আর প্রথম দিন আইনসভা পেল নতুন ডেপুটি স্পিকার। নব নির্বাচিত ডেপুটি স্পিকার হলেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। রবিবার বিকেল পাঁচটায় (স্থানীয় সময়) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদের বৈঠক। অধিবেশন চলবে ১ সেপ্টেম্বর  পর্যন্ত।

অধিবেশন শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর গঠন করেন। এবারের অধিবেশনে সভাপতিমণ্ডলীর দায়িত্ব পালন করবেন রফিকুল ইসলাম বীর উত্তম, আবুল হাসান মাহমুদ আলি, আব্দুল মজিদ খান, আনিনুল ইসলাম মামুদ, আয়শা ফিরদৌস। সভাপতিমণ্ডলী গঠনের পর ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া শুরু করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ওই পদে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। তার প্রস্তাব সমর্থন করেন প্রাক্তন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। প্রস্তাব ধ্বনিভোটে পাস হয়ে যায়। ডেপুটি স্পিকার পদে দ্বিতীয় কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন শামসুল হক টুকু।

২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই আমেরিকায় তাঁর মৃত্যু হওয়ায় ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়। সেকারণে ডেপুটি স্পিকার পদে নির্বাচন প্রয়োজন হয়ে পড়েছিল।

ডেপুটি স্পিকার নির্বাচনের পর শোক প্রস্তাব পেশ করেন স্পিকার। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, গণপরিষদ প্রাক্তন সদস্য এম আবু ছালেহ, প্রাক্তন সংসদ সদস্য আব্বাস আলী মন্ডল-সহ বেশ কয়েকজের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়