উদ্ধার ইউক্রেনে আটক বাংলাদেশি, মোদিকে ধন্যবাদ হাসিনার

বিশেষ উদ্ধার অভিযানেরনাম দেওয়া হয় অপারেশন গঙ্গা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এক বাংলাদেশি নাগরিককে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী মোদির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (Sheikh Hasina)।

ইউক্রেনে আটক ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে মোদি সরকারের তরফ থেকে বিশেষ উদ্ধার অভিযান শুরু হয়। নাম দেওয়া হয় অপারেশন গঙ্গা। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অভিযানের শেষ বিমানে ভারতীয় নাগরিক ছাড়া বাংলাদেশের নজন নাগরিক, নেপালের একজন এবং তিউনিশিয়ার এক নাগরিক বিশেষ বিমানে ভারতে ফেরে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশের নজন নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী মোদির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।

কেন্দ্রের তরফ থেকে এই উদ্ধার অভিযান তদারকির জন্য চার মন্ত্রীকে পাঠানো হয়েছিল। ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রী মোদি (Pm Modi)এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা হয়। ভারতের বিদেশমন্ত্রক থেকে বুধবার বিবৃতি জারি করে বলা হয়েছে, ইউক্রেনে আর কোনও ভারতীয় আটকে নেই। সকলকেই নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এদিকে, রুশ-ইউক্রেন একাধিকবার বৈঠকে বসেছিল। কিন্তু কোনও বৈঠক থেকেই সমাধানসূত্র বেরিয়ে আসেনি। কিয়েভের তরফ থেকে মস্কোকে প্রস্তাব দেওয়া হয়েছিল সেনা প্রত্যাহারের। সেই প্রস্তাবে সম্মতি দিতে অস্বীকার করে মস্কো। ফলে, যুদ্ধ থামার কোনও সম্ভাবনা নেই, তা বলাই যেতে পারে। পরিস্থিতিতি আগামদিনে আরও যে ভয়ঙ্কর হবে তা বলাই বাহুল্য।  

আরও পড়ুন অস্ট্রেলিয়াকে সপাটে চড় চিনের, রুশ-ইউক্রেন মধ্যস্থতায় রাজি

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়