নড়াইলে হিন্দু শিক্ষকের গলায় জুতোর মালা: বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের

আগামী ছয় সপ্তাহের মধ্যে নড়াইলের মুখ্য বিচারবিভাগীয় বিচারককে তদন্ত করে এ বিষয়ে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের (Mirzapur Degree College) অধ্যক্ষ স্বপনকুমার বিশ্বাসের (Swapan Kumar Biswas) গলায় জুতোর মালা পরানোর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের (Judicial Inquiry) নির্দেশ দিল হাইকোর্ট (High Court)। আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী (Justice Bhishmadev Chakroborty) ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের (Justice S M Moniruzzaman)  ডিভিশন বেঞ্চ আগামী ছয় সপ্তাহের মধ্যে নড়াইলের মুখ্য বিচারবিভাগীয় বিচারককে (Chief Judicial Magistrate) তদন্ত করে এ বিষয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের (Swapan Kumar Biswas) প্রয়োজনীয় চিকি‍ৎসা ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

গত ১৮ জুন পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা বিজেপির নিলম্বিত মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) সমর্থনে এক হিন্দু ছাত্রের দেওয়া ফেসবুক পোস্টকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ। অধ্যক্ষ স্বপনকুমার বিশ্বাস ওই হিন্দু ছাত্রের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ তুলে তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেন কলেজেরই বেশ কিছু পড়ুয়া ও বহিরাগতরা। এমনকী পুলিশের সামনেই অধ্যক্ষ ও ওই হিন্দু ছাত্রের গলায় জুতোর মালা পরানো হয়। ওই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে দেশে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পরেই প্রাণ ভয়ে আত্মগোপন করেছেন লাঞ্ছিত অধ্যক্ষ।

পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সামনে একজন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে গত ৪ জুলাই বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এদিন ওই মামলায় অধ্যক্ষকে লাঞ্ছনার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ। পাশাপাশি স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নোটিশ পাঠিয়ে কেন ওই ঘটনা এড়ানো গেল না তার জবাব চাওয়া হয়েছে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ডোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস