বুবলীর পর থানায় ছুটলেন অপু বিশ্বাস, তাঁর আবার কী অভিযোগ?

এই সকল ব্লগার তাঁর নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে নায়িকার বিরুদ্ধে অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। তাই অভিযোগ নিয়ে ঢাকার ভাটারা থানায় জিডি করেন অপু।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ সংবাদমাধ্যমের শিরোনামগুলির বেশিরভাগ অংশই দখলে থাকে শাকিব খান, শবনম বুবলী আর অপু বিশ্বাসের। দুজনেই শাকিব খানের স্ত্রী ছিলেন। অপু বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পরেই শবনম বুবলীকে বিয়ে করেছেন শাকিব। যদিও এখন কারোর সঙ্গেই থাকেন না শাকিব খান। কিন্তু বুবলীর সঙ্গে এখনও আইনী বিচ্ছেদ হয়নি বলেই দাবি করছেন বুবলী। এদিকে শাকিব খানের তৃতীয় বিয়ের জল্পনা-কল্পনা চারিদিকে। তার মধ্যে গতকাল আচমকাই খবর আসে, মিথ্যাচার, ভুলভাল খবর প্রকাশের জন্যে একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন শবনময বুবলী। বিষয়টি গোপনেই রাখতে চান বুবলী, তাই কাউকে জানাননি।

ঢাকা থানার একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি জানিয়ে ছিলেন সংবাদমাধ্যমকে। এদিকে বুবলীর থানায় জিডি দায়ের করার খবর ভাইরাল হওয়ার একদিন পরই জানা গেল অপু বিশ্বাসও একই কারণে থানায় অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (৯ মে) সাধারণ ডায়েরিতে অপু ৩৪ ব্যক্তি ও ব্লগারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, এই সকল ব্লগার তাঁর নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে নায়িকার বিরুদ্ধে অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। তাই অভিযোগ নিয়ে ঢাকার ভাটারা থানায় জিডি করেন অপু। এই একই কারণে গত ২৪ এপ্রিল শবনম বুবলী থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁরও অভিযোগ ছিল যে, তাঁর নামের মিথ্যাচার করছে ইউটিউব চ্যানেলগুলো।

আর অপু বিশ্বাসের থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা। তিনি সংবাদমাধ্যমকে বলেন, জিডি করা হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিডিতে অপু বলেছেন, বেশ কয়েকটি ব্লগার, ইউটিউব চ্যানেল ও ব্যক্তি তাঁর নামে ভিত্তিহীন, অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদিও অপু বিশ্বাস প্রকাশ্যে এই কথা কাউকে জানাননি। বুবলী যে থানায় অভিযোগ দায়ের করেছিলেন, একই থানায় অভিযোগ দায়ের করেন অপু বিশ্বাসও।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার