অশিক্ষিত বলায় বিএনপি নেতার বিরুদ্ধে ৫০ কোটির মানহানি মামলা হিরো আলমের

আমাকে অশিক্ষিত বলে আপনারা নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনারা যে নেত্রীর দল করেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া, তিনি কিন্তু এইট পাস ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের চর্চিত গায়ক-নায়ক হিরো আলমকে নিয়ে বিতর্ক যেন কখনই থামার নয়। বর্তমানে তিনি বিনোদন ছেড়ে রাজনীতি তে নাম লিখিয়েছেন। সেখানেও তাঁকে ঘিরে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। কখনও নির্বাচনে সামিল হওয়ার জন্যে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন তিনি আবার কখনও নির্বাচন কেন্দ্রে ঢুকতেই বিরোধী পক্ষের হাতে মার খাচ্ছেন তিনি। তবুও দমে যাওয়ার ব্যক্তি তিনি নন। দিন কয়েক আগেই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্দল প্রার্থী হয়ে লড়েছিলেন তিনি। আর ভোটকেন্দ্রে পৌঁছতেই আওয়ামী লীগের কর্মীদের কাছে বেধড়ক মারধর খেয়েছিলেন তিনি। যে ভিডিও ঝড়ের বেগে নেটপাড়ায় ভাইরালও হয়েছিল। এবার এই প্রসঙ্গেই আবারও সংবাদের শিরোনামে এলেন হিরো আলম।

গতকাল অর্থাৎ রবিবার বিকেলে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করতে আদালতে গিয়েছিলেন হিরো আলম। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে সোমবার ৭ আগস্ট, ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রায় ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন হিরো আলম। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে এই মামলা তদন্তের দায়িত্ব দেয় আদালত। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ আদালতে হিরো আলম পৌঁছলে, তাঁর জন্যে আগে থেকেই আদালত প্রাঙ্গণে অপেক্ষা করে দেখা যায় বিএনপির কিছু নেতাকর্মীদের। তাঁরা হিরো আলমের বিরুদ্ধে আরও রাগে তটস্থ। তবে এরকম কিছু ঘটতে পারে ভেবে আগেভাগেই পুলিশী পাহারায় আদালতে পৌঁছন হিরো আলম।

তবে রিজভীর বিরুদ্ধে মামলার কারণ কী হিরো আলমের?

ইউটিউবারের কথায়, রিজভী তাঁকে ‘পাগল ও অশিক্ষিত’ বলেছে এবং একাধিক অবমাননাকর মন্তব্য করেছেন। বাংলাদেশের একটি সংবাদমাধ্যম অনুযায়ী, হিরো আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তিনি (রিজভী) আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন, কিন্তু সংবিধানে লেখা আছে একজন পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেওয়া হয় না। আমি তো এমন কিছু পাইনি যে, হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। আমাকে পাগল কেন বলবে? অশিক্ষিত কেন বলবে? সারা পৃথিবীর মধ্যে আমাকে অবমাননা করে কথা বলেছেন।’  এমনকী শিক্ষাগত যোগ্যতা নিয়েও হিরো আলমকে খোঁচা দিয়েছেন বিএনপি নেতা। এই প্রসঙ্গে হিরো আলমের বক্তব্য, ‘আমাকে অশিক্ষিত বলে আপনারা নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনারা যে নেত্রীর দল করেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া, তিনি কিন্তু এইট পাস ছিলেন। এখন আপনারা লেখাপড়া শিখতে শিখতে পাস হয়ে গেছেন, ঠিক না? তিনি এইট পাস ছিলেন, আমি সেভেন পাস। এক ক্লাস নিচে।’ সেই বিচার চাইতেই আদালতে দ্বারস্থ হয়েছেন হিরো আলম। 

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর