সংসদে ৫০ আসন সংরক্ষণের দাবি পূরণ না হলে ভোট বয়কট, হুমকি হিন্দু মহাজোটের

শনিবার গোটা দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি মানববন্ধন কর্মসূচিও পালন করছেন সংগঠনের সদস্য-সমর্থকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বছরের শেষেই দেশে জাতীয় সংসদ নির্বাচন। আর ওই নির্বাচনের আগেই শাসকদল আওয়ামী লীগ নেতত্বের উপরে চাপ বাড়ানোর পথে হাঁটল জাতীয় হিন্দু মহাজোট। জাতীয় সংসদে হিন্দুদের জন্য ৫০ আসন সংরক্ষণ ও সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচনের দাবিতে আজ শনিবার গোটা দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি মানববন্ধন কর্মসূচিও পালন করছেন সংগঠনের সদস্য-সমর্থকরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মহাজোটের কার্যনির্বাহী সভাপতি দীনবন্ধু রায়, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক সহ বিভিন্ন বক্তা অভিযোগ করেন, ‘গত কয়েক বছরে নির্যাতনসহ নানা কারণে হিন্দু সম্প্রদায় দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন। যেভাবে হিন্দুরা দেশত্যাগ করছেন তাতে দেশ হিন্দুশূন্য হওয়ার পথে। অথচ সংখ্যালঘু সমস্যা সমাধানে জাতীয় সংসদ সর্বদাই নীরব ভূমিকা পালন করছে। চলতি সংসদে হিন্দু সম্প্রদায়ের ১৫ জন সাংসদ থাকলেও তাঁদের নিজেদের দাবি উর্থাপন করার মতো সাহস নেই। কারণ যে দল থেকে তাঁরা নির্বাচিত সেই দলের নেতৃত্বের সিদ্ধান্ত মেনেই তঅঁদের চলতে হয়।’

দেশে বসবাসকারী হিন্দুদের ভরসা জোগাতে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে সংখ্যালঘুদের জন্য যেভাববে পৃথক নির্বাচন করা হতো তা ফেরানোরও দাবিও জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতারা। তাঁদের বক্তব্য, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে সংক্যালঘুদের জন্য ৭২ আসন সংরক্ষিত ছিল। যার মধ্যে হিন্দু সম্প্রদায় ৬৯, বৌদ্ধ সম্প্রদায় ২ ও খ্রিষ্টান সম্প্রদায় একজনকে সরাসরি নির্বাচিত করতে পারতেন।’ সংসদের আসন্ন অধিবেশনে হিন্দু সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণের বিল পাশ না হলে ভোট বয়কটের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মহাজোটের নেতারা।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ