Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিন্দু প্রৌঢ় খোকনকে জ্যান্ত জ্বালিয়েছিল ইসলামি জঙ্গিরা, শনি সকালে মারা গেলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে হিংসা এবং খুনের ঘটনা মারাত্মক আকার অনেকদিন ধরেই নিয়েছে। সেখানে একদম তলানিতে পৌঁছে গিয়েছে আইনশৃঙ্খলা বলে অভিযোগ। কগিন আগেই ৫৫ বছর বয়সের এক হিন্দু প্রৌঢ়কে মারধর করার পরে পেট্রল গায়ে দিয়ে আগুন জ্বালিয়ে মারার চেষ্টা করেছিল ইসলামি জঙ্গিরা। এবার শরীয়তপুরের ডামুড্যার ব্যবসায়ী তথা প্রৌঢ় খোকন চন্দ্র দাস মারা গিয়েছেন। আজ, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে খবর। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে পদ্মাপারে।

এদিকে কদিন আগে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যার তিলই এলাকায় খোকনকে কুপিয়ে আহত করা হয়। তারপর ইসলামি জঙ্গিরা তার গায়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাতে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। এই খোকন চন্দ্র উপজেলার কেউরভাঙা বাজারের ওষুধ ব্যবসায়ী ও ব্যাঙ্কের এজেন্ট হিসাবে কাজ করতেন। নিহত খোকন দাসের আত্মীয় প্রান্ত দাস বলেন, ‘‌গত বৃহস্পতিবার মাঝরাত থেকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন খোকন চন্দ্র দাস। আজ ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে পাঠানো হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’‌

অন্যদিকে একের পর এক হিন্দুদের উপর আক্রমণ চলেই যাচ্ছে। সেখানে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবার মৃত্যু হয়েছে খোকন চন্দ্র দাস। এই বিষয়ে প্রান্ত দাসের বক্তব্য, ‘আইনি প্রক্রিয়া শেষ করার জন্য আমরা শাহবাগ থানায় রয়েছি। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মৃতদেহ নিয়ে গ্রামের দিকে রওনা দেব। আজই গ্রামের বাড়িতে তাঁর শেষক্ত্য করা হবে।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান বিধান সরকার জানান, খোকন চন্দ্র দাস নামের এক রোগীকে ঢাকা মেডিকেলে চিকিৎসা করা হচ্ছিল। তাঁর শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ ছিল। তাই তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেলেন।

এছাড়া মৃত্যু আগে আহত অবস্থায় খোকন এই হামলা নিয়ে দুজনের নাম বলেছিলেন। একজন কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭) এবং দ্বিতীয়জন সামছুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২১)। পুলিশ প্রাথমিক তদন্তে ওই ঘটনায় অংশ নেওয়া আরেকজনের নাম জানতে পারে। ওই ব্যক্তি স্থানীয় শহিদ সর্দারের ছেলে পলাশ সর্দার (২৫)। এই ঘটনায় ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ রবিউল হক বলেন, ‘কেউরভাঙ্গা বাজারের ব্যবসায়ী খোকন চন্দ্র দাস ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। আমরা ঢাকার শাহবাগ থানার সঙ্গে যোগাযোগ রাখছি। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে দেহ তুলে দেওয়া হবে। আর ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের জন্য চেষ্টা করছে পুলিশ।’

বক্স অফিসে চাঙ্গা ‘রাজা শিবাজি’, ৪০ কোটি আয়ের পথে রীতেশ দেশমুখের ছবি

৪৩তম জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষার প্রার্থনা, ভোটগণনার দিনে বাড়ল আলোচনার ঝড়

৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি

রিলস বানাতে গিয়ে ট্রেনের সিট ছিঁড়ে ভিডিও শুট! দুই যুবকের কাণ্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তেজী ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার, কয়েক মিনিটে লগ্নিকারীদের পকেটে ৪ লক্ষ কোটি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

বাসস্টপে মহিলার পাশে দাঁড়িয়ে হস্তমৈথুন বৃদ্ধের, ভিডিও ভাইরাল

‘সব কার্ড আমার কাছে’, ইরানের সঙ্গে যুদ্ধের আবহে ছবি পোস্ট করে কোন বার্তা ট্রাম্পের?

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

হঠাৎই উধাও জিও-র ২০৯ টাকার প্ল্যান! কেন এমন সিদ্ধান্ত?

Amazon Great Summer Sale শুরু, কোন পণ্যে মিলবে ৬৫% পর্যন্ত ছাড় জানেন?

রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা