আজব বাংলাদেশ! একই অভিযোগে হিন্দু শিক্ষকের জেল, মুসলিম শিক্ষকের জামিন

গত কয়েকদিন ধরেই বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে ধর্ম অবমাননার মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে যতই মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার থাকুক না কেন, পুলিশ ও বিচার ব্যবস্থায় যে কট্টর মৌলবাদী ও হিন্দু বিদ্বেষীরা জাঁকিয়ে বসেছে, ফের তার প্রমাণ মিলল। মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে যেখানে বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের ঠাঁই হয়েছে জেলে, সেখানে হিন্দু ধর্মকে গালিগালাজ করেও জামিন পেয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন। আর এই ঘটনায় ফের একবার কাঠগড়ায় শেখ হাসিনা সরকার।

গত কয়েকদিন ধরেই বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে ধর্ম অবমাননার মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। সরব হয়েছেন দেশের শীর্ষ বুদ্ধিজীবীরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। হিন্দু হওয়ার অপরাধে সবক শেখাতে হিন্দু শিক্ষক হৃদয় মণ্ডলকে জেলে পুরে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। যাতে জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক জামিন না পান, তার জন্য আদাজল খেয়ে নেমেছেন মুন্সিগঞ্জের মুসলিম পুলিশ আধিকারিকরা।

অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জনের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটেছে। গতবছর ২২ জুলাই হাফিজুর রহমান কার্জন ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। ওই লেখায় ভগবানকে নিয়ে অশালীন মন্তব্য করেন। ‘বাংলাদেশ হিন্দু যুব পরিষদ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত ভৌমিক গত বছর ১ অগস্ট শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত শিক্ষকের নামে মামলা করেন। আর্জিতে বলা হয়, হাফিজুর রহমান কার্জন মানহানিকর সর্বোপরি সনাতন ধর্মের ভগবানকে নিয়ে হেয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এর মাধ্যমে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি, অসাম্প্রদায়িক বাংলাদেশে অস্থিতিশীল ও সরকারকে বিব্রত করার মানসে স্বেচ্ছায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

অভিযোগ দায়েরের পরেও পুলিশের খুব একটা হেলদোল দেখা যায়নি। গত ফেব্রুয়ারি মাসে মুসলিম হওয়ার সুবাদে হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন কার্জন। আট সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চান ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক। সঙ্গে সঙ্গে তাঁকে সামান্য ৫০০ টাকার বিনিময়ে জামিন দেন বিচারক।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ