‘মিথ্যা মামলায় ‘ত্রাহি-ত্রাহি’ রব হিন্দুদের’, দাবি বাংলাদেশের মানবাধিকার সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দু তথা সংখ্যালঘু নির্যাতন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের নির্লজ্জ মিথ্যাচারের পর্দাফাঁস করল বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশি মাইনোরিটিস বা এইচআরসিবিএম নামে সংগঠনের তরফে দাবি করা হয়েছে, ‘দেশ জুড়ে ধারাবাহিকভাবে হিন্দু তথা সংখ্যালঘুদের ‘নির্যাতন-নিপীড়নের’ সঙ্গে ‘মিথ্যা মামলায় হয়রানি করছে পুলিশ। আর তাতে অতিষ্ঠ হয়ে পড়ছেন ধর্মীয় সংখ্যালঘুরা।

সাংবাদিক সম্মেলনে এইচআরসিবিএম-এর আহ্বায়ক লাকী বাছাড় বলেন, ‘সারাদেশে হিন্দুদের উপরে নির্মম নির্যাতন আর নিপীড়ন চলছে। এরপর আবার নামে-বেনামে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ফলে বিপন্ন হয়ে পড়ছে হিন্দু এবং সংখ্যালঘুরা।’ দাবির সপক্ষে পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত ২৬ নভেম্বর শান্তিপূর্ণ আন্দোলন থেকে আট জনকে থানায় নিয়ে মারধর করে পুলিশ। বিক্ষোভের মুখে ধৃতদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু গত ১ ডিসেম্বর পুলিশ ৫৫ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। লালমনিরহাট ও রংপুর বিভাগে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি মিথ্যা অভিযোগে নির্বিচারে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। খুলনার দাকোপ থানায় ‘মিথ্যা অজুহাতে’ আটক ভুক্তভোগীদের ভয়ভীতি ও আইনি হয়রানি করা হচ্ছে। গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর দিন চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষের ঘটনায় ৫০০ থেকে ২১০০ জনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করা হয়েছে।’ চিন্ময় প্রভুর জামিন শুনানির দিন ‘নির্বিচারে’ পুলিশি ধর-পাকড়, চেম্বার ভাঙচুর ও প্রাণনাশের ‘হুমকি’ দিয়ে আইনজীবীদের আদালত চত্বরে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন এইচআরসিবিএম আহ্বায়ক।

পাশাপাশি কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবি দাশকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে লাকী বাছাড় বলেন, ‘দলিত সম্প্রদায়ের হৃদয় রবি দাশের সঙ্গে একটি মুসলিম মেয়ের প্রেমের সম্পর্কের জেরে পুলিশ হেফাজতে নিয়ে গিয়ে পিটিয়ে মেরেছে।’ হিন্দুদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ করার পাশাপাশি মিথ্যা মামলায় হয়রানি বন্ধেরও দাবি জানিয়েছে এইচআরসিবিএম।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর