তালাকের পরে অন্তঃসত্ত্বা মেয়ে, খুন করে মাটিতে পুঁতে দিল বাবা

আদালতে জবানবন্দি দিয়ে মেয়েকে খুনের কথা স্বীকারও করে নিয়েছেন ঘাতক পিতা। 

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ডিভোর্সের পরে মেয়ে জড়িয়ে পড়েছিল অসামাজিক কার্যকলাপে। পইপই করে বারণ করেও কোনও লাভ হয়নি। খুল্লামখুল্লা মেলামেশার কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল মেয়ে। আর তা নিয়ে লোকের ব্যঙ্গের মুখে পড়তে হচ্ছিল। অস্বস্তি থেকে নিস্তার পেতে শেষ পর্যন্ত  মেয়েকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছিলেন রংপুরের পীরগাছার বাসিন্দা রফিকুল ইসলাম। শেষ রক্ষা হয়নি। অবশেষে নিজেরই মেয়েকে খুন করার অপরাধে পুলিশ গ্রেফতার করেছে রফিকুলকে। আদালতে জবানবন্দি দিয়ে মেয়েকে খুনের কথা স্বীকারও করে নিয়েছেন ঘাতক পিতা। 

বুধবার রংপুরের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানিয়েছেন,  বিবাহ বিচ্ছেদের পর পীরগাছার অনন্তরাম বড়বাড়ীতে বাবার বাড়ি ফিরে এসে বসবাস করতে শুরু করে। কিছুদিন বাদে কুসঙ্গে পড়ে নেশা ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ সভাও বসে। গত কোরবানি ঈদে ঢাকা থেকে বাড়িতে ফিরে এসে মেয়ের  অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পারেন রফিকুল ইসলাম। আর তাতেই মাথায় রক্ত চড়ে যায় তাঁর। সামাজিক লজ্জার হাত থেকে বাঁচতে মেয়েকে খুন করার পরিকল্পনা করেন।

পরিকল্পনামাফিক গত ২২ জুলাই রাত একটার দিকে ঘুমন্ত অবস্থায় পা দিয়ে মেয়ে লিপির গলা চেপে ধরে শ্বাসরোধ করে খুন করেন রফিকুল। রাতেই ওই লাশ পাশের ধানখেতে পুঁতে রাখেন। চার দিন বাদে পীরগাছা থানায় মেয়ের নিখোঁজের ডায়েরি দায়ের করেন। তাতে রফিকুল জানান, ২২ জুলাই লিপি বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয়ধারীরা অপহরণ করে নিয়ে যায়। পরে খুন করে মাটির নিচে পুঁতে রাখে। তদন্তে নেমে রফিকুলের কারসাজি ধরে ফেলে পুলিশ। অবশেষে গ্রেফতার করে।

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

৬ অগস্ট ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 17, থাকছে ৮০০০mAh ব্যাটারি

গ্রেফতার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল