রাডারকে ফাঁকি দিয়ে শেখ হাসিনাকে বহনকারী বিমান পৌঁছেছিল ভারতের আকাশসীমায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা বিদ্রোহের মুখে গত ৫ অগস্ট তড়িঘড়ি ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন রেহানা। আকাশ পথে যাতে শেখ মুজিব কন্যার উপরে কোনও হামলা না হয় তার জন্য ট্রান্সপন্ডার বন্ধ রেখেছিলেন হাসিনাকে বহনকারী বিমানের চালক। ভারতের আকাশসীমায় প্রবেশের পরেই ওই ট্রান্সপন্ডার চালু করা হয়েছিল।

বাংলাদেশ এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি এজেএএক্স১৪৩১ ৫ অগস্ট বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে আকাশে উড়ান দেয়। বিমানটিকে প্রশিক্ষণ উড়ান হিসাবেই ছাড়পত্র দেওয়া হয়েছিল। বিমানটির যাত্রাপথ ও অবস্থান যাতে অন্যরা না জানতে পারেন তার জন্য ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। ট্রান্সপন্ডার সিস্টেম উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম জানাতে থাকে। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি। ফলে ভারত কিংবা অন্য কোনও দেশের রাডারেও ওই বিমান শনাক্ত করা যায়নি।

হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা-কলকাতা রুটের ওয়েপয়েন্ট ‘বিইএমএকে’ পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম চালু হয়। হাসিনাকে বহনকারী বিমানটিকে স্কোয়াক কোড ৪১৩১ দেওয়া হয়েছিল। এটিসি তার আকাশসীমায় উড়তে থাকা প্রতিটি উড়োজাহাজকে চার সংখ্যার একটি কোড দিয়ে চিহ্নিত করে। আকাশে ওড়ার আগে পাইলট ম্যানুয়ালি ওই কোডটি বিমানের ট্রান্সপন্ডারে নথিভুক্ত করেন। হাসিনাকে বহনকারী বিমানটি রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের আকাশসীমায় প্রবেশের পরেই কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিমানের চালক। এর পরেই হাসিমারা বিমানঘাঁটিতে ১০১ স্কোয়াড্রনের দুটি দাসো রাফাল যুদ্ধবিমান শেখ মুজিবের কন্যাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে নিয়ে যায়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে