হিন্দু পুলিশের খুনি মাহদী কিভাবে ভিসা পেল? প্রশ্নের মুখে সিলেটের ভারতীয় ভিসা কেন্দ্রের ভূমিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাসিনা সরকারের পতনের পরে হবিগঞ্জের বানিয়াচং থানার হিন্দু পুলিশ আধিকারিককে খুন করা মাহদী হাসান কিভাবে ভারতে  আসার ভিসা পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমের দৌলতে বহুল পরিচিত জঙ্গি মাহদীকে কিভাবে ভিসা প্রদান করা হল, তা নিয়ে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের কাছে রিপোর্ট তলব করেছে বিদেশ মন্ত্রক। যেখানে জরুরি চিকি‍ৎসার জন্য হিন্দুদের ভিসা দিতে অস্বীকার করা হচ্ছে সেখানে একজন জঙ্গিকে তড়িঘড়ি ভিসা ইস্যুর পিছনে কারা রয়েছেন তাদের কুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেখ হাসিনা জমানার পতনের পরেই বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাস কর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল। পর্যটক ভিসা সহ বেশ কয়েকটি ক্ষেত্রে ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করা হয়েছিল। চিকি‍ৎসা ও বাণিজ্যিক এবং কর্মসংস্থানের ভিসার ক্ষেত্রেও বিশেষ নজরদারি চালানো হয়েছিল। হিযবুত তাহরীর জঙ্গি তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পরে খুলনা-রাজশাহী-চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয় ভিসা কেন্দ্রে হামলার চেষ্টা চালিয়েছিল ইসলামি জঙ্গিরা। ফলে একাধিক ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

তা সত্বেও কিভাবে বানিয়াচং থানার হিন্দু পুলিশ আধিকারিক সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে মারার মূলহোতা তথা কুখ্যাত ইসলামি জঙ্গি মাহদী হাসান ভারতে আসার ভিসা পেলেন তা বুঝে উঠতে পারছেন না বিদেশ মন্ত্রকের বাংলাদেশ শাখার আধিকারিকরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক এ বিষয়ে বলেন, ‘কুখ্যাত জঙ্গি মাহদী হাসান যথেষ্টই পরিচিত মুখ। গত ১ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় ঢুকে তিনি যেভাবে সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছিলেন, সেই ভিডিও গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। যথেষ্ট পরিচিত মুখ। শুধু যে হিন্দু পুলিশ আধিকারিককে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত তাই নয়, ভারত বিদ্বেষ ছড়ানোরও অন্যতম পাণ্ডা। তা সত্বেও কিভাবে তাঁকে ভিসা দেওয়া হল, তা বোঝা দুর্বোধ্য। এই ভাবে যদি ইসলামি জঙ্গিরা ভিসা পেয়ে যান তাহলে তো দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। ঢাকায় বাংলাদেশ দূতাবাস এবং সিলেটে ভারতীয় ভিসা কেন্দ্রের আধিকারিকদের এ বিষয়ে জবাবদিহি করতে হবে।’

শেখ হাসিনা সরকারের পতনের পরে হবিগঞ্জের বানিয়াচং থানায় আক্রমণ চালিয়েছিল ইসলামী জঙ্গিরা। ওই হামলার নেতৃত্বে ছিলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তথা কুখ্যাত হিযবুত তাহরীর জঙ্গি মাহদী হাসান। হিন্দু পুলিশ অফিসার সন্তোষ চৌধুরীকে পিটিয়ে মেরে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। গত জানুয়ারি মাসে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় ওসি আবুল কালামকে থানায় বসে হুমকি দিয়ে মাহদী হাসান বলেন, ‘মনে রাখবেন জুলাই গণঅভ্যুত্থানকালে আমরা বানিয়াচং থানা পুড়িয়েছি এবং এসআই সন্তোষ চৌধুরীকে জ্বালিয়ে দিয়েছি।’ ওই হুমকির ভিডিও ভাইরাল হওয়ার পরেই দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে ১ জানুয়ারি জঙ্গি মাহদীকে গ্রেফতার করা হয়। পরে মোল্লা মুহাম্মদ ইউনূসের নির্দেশে তড়িঘড়ি জামিন দেওয়া হয়।

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরেই দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেন মাহদী। ফিনল্যান্ডে যাওয়ার উদ্দেশে ভিসা পেতে দিল্লি পৌঁছন তিনি। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কনট প্লেসের গান্ধি মার্গের ভিএফএস সেন্টারে নথিপত্র দিতে হাজির হয়েছিলেন। ওই সময়েই এক বাংলাদেশি দেখতে পান কুখ্যাত জঙ্গিকে। তিনি সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। বাংলাদেশ আওয়ামী লীগের তরফেও যোগাযোগ করা হয় দিল্লি পুলিশের সঙ্গে। ততক্ষণে ভি্এফএস সেন্টার থেকে পালিয়ে পাহাড়গঞ্জের এক হোটেলে আশ্রয় নেন মাহদী। দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের এক আধিকারিকের নির্দেশে তড়িঘড়ি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন হিন্দু পুলিশ আধিকারিকের খুনি। বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য মাহদী দিল্লি বিমানবন্দরে গেলে সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের এক আধিকারিকের হস্তক্ষেপে ৪০ মিনিট বাদে ছাড়া পান কুখ্যাত জঙ্গি মাহদী। ঢাকা বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। বেশ খানিকক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক