নিরাপত্তার দাবিতে ঢাকার রাস্তায় হিন্দুরা, উত্তাল শাহবাগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের পতন ঘটার পরেই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। হিন্দুদের বাড়ি-ঘর লুঠের পাশাপাশি চলছে অগ্নিসংযোগ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মন্দির ভাঙচুর। সেনাবাহিনীর একাংশের মদতে বিএনপি ও জামায়াত জঙ্গিরা বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে দুষ্কর্ম। গতকাল শুক্রবারের পর আজ শনিবারও (১০ অগস্ট) দেশ জুড়ে নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার হিন্দু। ওই বিক্ষোভের জেরে স্তব্ধ হয়ে পড়ে দেশের রাজধানী। একাধিক এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্ব ঘোষণা মতোই এদিন বেলা তিনটে থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল করে শাহবাগ চত্বরে হাজির হন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। এদিন মিছিল থেকে শ্লোগান দেওয়া হয়, এ দেশে জন্ম আমার, দেশটা কোনো ধর্মের না’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিজ’, ‘বাংলাদেশ কারো বাপের না’। বিক্ষোভের জেরে শাহবাগ হয়ে ফার্মগেট, মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে এলিফ্যান্ট রোড এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভের আয়োজক বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক সংগঠনের নেতা বিশ্বনাথ বলেন, ‘গত ৫ অগস্ট থেকে হিন্দুদের বাড়িঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট চালানো করা হচ্ছে। কয়েকটি স্থানে হত্যাকাণ্ড হয়েছে। আমরা তো এই দেশেই জন্মেছি, আমরা কোথায় যাব? ক্ষমতায় যেই আসুক আমাদের নিরাপত্তা চাই। আমরা আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থানের নিরাপত্তা চাই৷’

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম