শিক্ষককে জুতোর মালা: ১০ দিন বাদে দুঃখপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাংবাদিকদের তিনি বলেন, 'জুতার মালা পরানোর ঘটনায় পুলিশ-প্রশাসনের কতটা গাফিলতি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নড়াইলের (Narail) মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের (Mirzapur United Degree College) অধ্যক্ষ স্বপনকুমার বিশ্বাসকে (Swapan  Kumar Biswas) জুতোর মালা পরানোর ঘটনার ১০ দিন বাদে দুঃখপ্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী (Bangladesh Home Mister) আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal)। বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘নড়াইলের অধ্যক্ষকে (Swapan Kumar Biswas) জুতোর মালা পরানোর ঘটনা দুঃখজনক। আমরা সত্যিই দুঃখিত। নড়াইলে অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনায় পুলিশ-প্রশাসনের (Police & Adminastration) কতটা গাফিলতি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’ পাশাপাশি সাভারে ছাত্রের হাতে শিক্ষক খুনের ঘটনাতেও ক্ষোভ উগরে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা বিজেপি নেত্রী (Bjp leader) নূপুর শর্মাকে (Nupur Sharma) সমর্থন জানিয়ে গত ১৭ জুন এক ফেসবুক পোস্ট করেছিল নড়াইলের মির্জাপুর কলেজের ছাত্র রাহুল দেব রায় (Rahul Dev roy)। আর তার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। ওই ছাত্রকে প্রশ্রয় দিয়েছেন বলে অভিযোগ তুলে কলেজের অধ্যক্ষ স্বপনকুমার বিশ্বাসকে (Swapan Kumar Biswas)  পুলিশের চোখের সামনেই জুতোর মালা পরিয়ে দেয় বেশ কিছু ছাত্র ও স্থানীয় বাসিন্দা। আর ওই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। পথে নেমে বিক্ষোভ দেখান শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ। কীভাবে পুলিশ একজন শিক্ষককে জুতোর মালা পরানোর বিষয়টি মেনে নিল তা নিয়ে ক্ষোভ উগরে দেন দেশের প্রখ্যাত ইতিহাসবিদ মুনতাসীর মামুন। চাপে পড়ে ঘটনার নয়দিন বাদে মামলা দায়ের করে পুলিশ। তড়িঘড়ি তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এদিন সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষের গলায় জুতোর মালা পরানোর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। নড়াইলে ঘটনার সময়ে পুলিশ সুপার, জেলা প্রশাসক, জনপ্রতিনিধি  উপস্থিত ছিলেন বলে শুনতে পেরেছি। সেখানে কার কতখানি গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখছি। এই ঘটনায় আমরা সত্যিই দুঃখিত।’ সাভারে ছাত্রের হাতে শিক্ষক উ‍ৎপল সরকারের খুনের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘এটা নিয়ে কী বলব? যারা আমাদের শিক্ষা দেন তাদেরকে যদি ছাত্র হত্যা করে- তাহলে আমাদের কতখানি নৈতিক অবক্ষয় হয়েছে, আপনারাই চিন্তা করুন! ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রের বাবাকে ধরা হয়েছে। মূল অভিযুক্তও শিগগিরই ধরা পড়বে।’

প্রধানমন্ত্রীর জন্মদিনেই ঢুকবে ৩০০০ টাকা! অন্নপূর্ণা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য