‘জাতীয় পার্টির অফিস ভাঙতে এলে হাত-পা গুঁড়িয়ে দেব’, হুমকি রংপুরের প্রাক্তন মেয়রের

Share:

নিজস্ব প্রতিনিধি, রংপুর: প্রয়াত প্রেসিডেন্ট হুসেন মুহাম্মদ এরশাদের খাসতালুক হিসাবে পরিচিত রংপুরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙতে এলে সন্ত্রাসীদের হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঙ্কার ছেড়েছেন প্রাক্তন মেয়র তথা দলের কো-চেয়ারম্যান মোস্তফাজির রহমান মোস্তফা। শনিবার রংপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, ‘জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ঢাকায় গতকাল (শুক্রবার) তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। তবে রংপুরে এখনও পর্যন্ত তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। যদি তাদের কাছে শক্তি থাকে, তারা আসুক এবং দেখুক কী অবস্থা হয়। রংপুরে তারা যেন না ভাবে, জাতীয় পার্টি দুর্বল। এখানে হামলা করতে আসলে তাদের পাল্টা প্রতিরোধ করা হবে। হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।’

গত শুক্রবার (২৯ অগস্ট) রাতে রাজধানী ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা চালায় মুক্তিযুদ্ধ বিরোধী শিবিরের অন্যতম মুখপাত্র তথা ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্ট নুরুল হক নুরের সন্ত্রাসী বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা। সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশ ও যৌথ বাহিনী দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে নুরুল হক নুর ও তাঁর পোষ্য গুন্ডা বাহিনীর প্রধান সমন্বয়ক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।ওই ঘটনার পরেই শনিবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে নব্য রাজাকার বাহিনী হিসাবে পরিচিত গণ আধিকার পরিষদের সশস্ত্র ক্যাডাররা। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোটে লড়তে দেওয়া হবে না বলে দাবি জানায় পাকিস্তান প্রেমী হিসাবে পরিচিত বিএনপি-জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। তাতে সম্মত হন ইউনূস। শুধু তাই নয় গণ অধিকার পরিষদের নেতৃত্বকে ডেকে জাতীয় পার্টির কার্যালয় গুঁড়িয়ে ও জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন।

সেই নির্দেশের পরেই সন্ধেয় কাকরাইল মোড় থেকে গণ অধিকার পরিষদের সশস্ত্র ক্যাডাররা আগ্নেয়াস্ত্র হাতে মিছিল করে বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়। কার্যালয়ের ভিতরে থাকা জাতীয় পার্টির নেতাদের জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। এই ঘটনায় এলাকায় যেমন আতঙ্ক ছড়িয়েছে তেমনই ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

রাজধানী ঢাকার পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রংপুরের প্রাক্তন মেয়র মোস্তফা বলেন, ‘কিছু উসকানিদাতা জাতীয় পার্টিকে বারবার হেনস্তা করার চেষ্টা করছে। তারা চাইছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে। এটা একেবারেই লজ্জাজনক। জনগণই সিদ্ধান্ত নেবে, কে তাদের প্রতিনিধিত্ব করবে।’

’

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার