বগুড়ায় হত্যা মামলার ইউপি চেয়ারম্যান-সহ ১১ জনের যাবজ্জীবন

রায় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১-য়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বগুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী ও সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থীর কর্মীকে হত্যার ঘটনায় ১১জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১-য়ের বিচারক হাবিবা মন্ডল। যাবজ্জীবন সাজা পেয়েছেন শেখেরকোলা ইউপির চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা, সবুজ আকন্দ, উজ্জ্বল আকন্দ, আব্দুল মান্নান, পিলু খন্দকর, মোখলেছার রহমান, আবদুল হামিদ খোকা আনন্দ, জাহেদুর রহমান, বিপ্লব, রাসেল ও জুয়েল প্রামাণিক। অভিযুক্তদের মধ্যে তিনজন পলাতক। এই তিন হল বিপ্লব, রাসেল ও জুয়েল। যাবজ্জীবন কারাবাসের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১-য়ের বিচারক হাবিবা মন্ডল।

আদালত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ১৯ বছর আগে ২০০৩-য়ের ৯ ফেব্রুয়ারি বগুড়া সদরের শেখেরখোলা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে বিএনপি নেতা রশিদুল মৃধা চেয়ারম্যান নির্বাচিত হন। ফলাফল ঘোষণার দুইদিন বাদে, ১১ ফেব্রুয়ারি রশিদুল মৃধা এবং তাঁর কর্মী সমর্থকদের নিয়ে একটি বিজয় মিছিল বের করেন। সন্ধ্যা সাড়ে ছ’টায় শেখেরকোলা ইউনিয়নে রশিদুলের মুখোমুখি হন পরাজিত প্রার্থী আবদুস সাত্তারের কর্মী শাহজাহান আলী। ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে রশিদুল অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সেই সঙ্গে দেখে নেওয়ার হুমকি দেন। বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকেরা রড-লাঠি দিয়ে শাহজানের ওপর চড়াও হন। লোহার রডের ঘায়ে গুরুতর জখম হন শাহজাহান। হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস