মাকে বিয়ে করতে শিশুসন্তানকে অপহরণ, পরে গ্রেফতার

ধৃতের নাম শফিকুল ইসলাম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাকে বিয়েতে রাজি করাতে তাঁর শিশু সন্তানকে অপহরণ করল এক ব্যক্তি। র‌্যাব তাঁকে গ্রেফতার করেছে। ধৃতের নাম শফিকুল ইসলাম। অপহৃত শিশুটিকেও পুলিশ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া শিশুটির বয়স সাত বছর।

র‌্যাব-৪-য়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহম্মদ রিজাউর রহমান চৌধুরী এই খবর দিতে গিয়ে বলেন, স্বামী বিচ্ছিন্না মহিলা সাত বছরের শিশুটিকে নিয়ে থাকেন আশুলিয়ার জামগড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। মা পোশাক তৈরি করে রোজগার করেন। ফোনে শফিকুল ইসলামের সঙ্গে মহিলার আলাপ হয়। উভয়ের মধ্যে মাঝে-মধ্যেই কথা হত। পরে দুইজনেই প্রেমে পড়েন। শফিকুল একসময় ওই মহিলার বাড়িতে যাওয়া আসা শুরু করেন।শফিকুল একসময় মহিলাকে বিয়ের প্রস্তাব দেন। শফিকুল বিবাহিত কি না, মহিলা তা জানতে চাইলে শফিকুল বলে সে বিবাহিত। তবে স্ত্রীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। স্ত্রীর আলাদা থাকে।

গত ১২ সেপ্টেম্বর মহিলা না জানিয়ে শফিকুলের বাড়িতে গিয়ে দেখে তাঁর স্ত্রী রয়েছে। রয়েছে তাঁর সন্তান। সেই দৃশ্য দেখে মহিলা শফিকুলকে বিয়ে করতে অস্বীকার করে। শফিকুল মহিলাকে বিয়েতে রাজি করানোর চেষ্টা চালায়। তাতেও রাজি না হওয়ায় গত রবিবার শফিকুল মহিলার সাত বছরের শিশু সন্তানকে অপহরণ করে। সেই সময় মহিলা বাড়ি ছিলেন না।

বাড়ি ফিরে সন্তানকে দেখতে না পাওয়ায় তাঁর সন্দেহ গিয়ে পড়ে শফিকুলের ওপর। ফোনে যোগাযোগ করলে শফিকুল বলে, সন্তান তাঁর (শফিকুল) কাছে রয়েছে। বিয়ে ও সেই সঙ্গে এক লক্ষ টাকা দিলে সে শিশুটিকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেবে। প্রস্তাবে রাজি না হলে সে খুন করে দেবে। পরে শিশুটির মা বিষয়টি র‌্যাবকে জানালে র‌্যাব-৪ ও র‌্যাব-১৩ একযোগে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি শফিকুলকে গ্রেপ্তার করে।

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস