আওয়ামী লীগের ব্যানারে ঢেকে গিয়েছে আস্ত কলেজ, চেনার উপায় নেই

উদ্বিগ্ন শিক্ষকমহল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন হবে একটি কলেজে। যে কোনও রাজনৈতিক দলের সম্মেলনকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে একটা চাপা উত্তেজনা থাকে। আর সেই উত্তেজনার জেরে একটা আস্ত কলেজ ঢেকে গিয়েছে পোস্টার ব্যানারে।

পোস্টারে-পোস্টারে ছয়লাপ কোনাবাড়ি ডিগ্রি কলেজভবন। বাদ যায়নি কলেজের প্রবেশ দ্বার, মাঠ-সহ পাশ্ববর্তী স্কুল। এমনকী মার্কেট-ঘর-বাড়ি আওয়ামী লীগের পোস্টার-ব্যানারে ঢাকা পড়েছে। দেখলে মনেই হবে না এটা কোনও শিক্ষা প্রতিষ্ঠান। উল্টে মনে হবে কোনও রাজনৈতিক দলের দফতর।

আগামী ১৫ অক্টোবর মহানগরীর কোনাবাড়ি ডিগ্রি কলেজের মাঠে আওয়ামী লীগের সম্মেলন ডাক দেওয়া হয়েছে। সম্মেলনে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার থাকার কথা। হবে ভোটাভুটি। নতুন কমিটির সদস্য হতে অনেকেই প্রার্থী হয়েছেন। তাদের সমর্থনে চলছে প্রচার। সম্ভাব্য প্রার্থী-সহ নেতা-কর্মী, সমর্থকেরা নিজেদের প্রার্থীর সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন। আর সেই সম্মেলনকে কেন্দ্র করে কলেজভবন পোস্টারে পোস্টারে ছয়লাপ।

কলেজের মূল প্রবেশদ্বারে বসানো হয়েছে তোরণ। এই কলেজ ভবনের পাশেই রয়েছে আ ক ম মোজাম্মেল হক উচ্চবিদ্যালয়। সেই স্কুলের গেটের সামনে ঝুলছে ব্যানার, ফেস্টুন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দু’পাশে প্রায় আড়াই কিলোমিটার এলাকায় শোভা পাচ্ছে সম্ভাব্য প্রার্থী-সহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ছবি, বিভিন্ন আকৃতির সহস্রাধিক বাহারি পোস্টার,  ব্যানার ও ফেস্টুন-সহ বিলবোর্ড।

এই ঘটনায় শিক্ষকমহলের একাংশের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। তাঁদের মতে, এর ফলে পঠন-পাঠনের পরিবেশ নষ্ট হবে। কলেজের পরিবেশ নষ্ট হয়েছে। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে কোনও রাজনৈতিক দলে পোস্টার বা ব্যানার লাগানো যায় কি না, তা নিয়েও তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন।

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস